ঢাকা ১০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আগামী সপ্তাহে মেজর সিনহা, বিশ্বজিৎ ও আবরার হত্যা মামলার আপিল শুনানি শুরু Logo এমবাপ্পেকে বর্ণবাদী গালি দেওয়ায় সমর্থকের ১১ মাসের কারাদণ্ড, হারালেন সরকারি চাকরির যোগ্যতা Logo পররাষ্ট্রসচিবের সঙ্গে এস্তোনিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ Logo ভারতের সঙ্গে সব নদীর পানির ন্যায্য হিস্যায় জাতিসংঘের অধীনে চুক্তির দাবি Logo ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরা Logo মোস্তাফিজকে ছেড়ে দিল কেকেআর Logo হাসিনা, জয়, পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন Logo আইনজীবীকে যুবদল নেতা নয়নের হামলা, স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীর বিবৃতি দাবি Logo সাঈদ খোকনকে আদালতে নেওয়ার খবরে ঝাড়ু হাতে ছাত্রদলের অবস্থান Logo দ্বিপক্ষীয় সফরে শ্রীলঙ্কায় গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

তিন ফিফটিতে অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিলো বাংলাদেশ

শুরুতে ফিরলেন সাইফ, এরপর ঝড় তুললেন নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হোসেন তামিম। তবে দুজনেই ফিফটির পর আর উইকেটে থাকতে পারেননি। ইনিংসের মাঝে দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তবে প্রায় ৪ বছর পর প্রত্যাবর্তন হওয়া মোসাদ্দেক হোসেন সৈকতের ক্যারিয়ার সেরা ইনিংসে অস্ট্রেলিয়াকে লড়াকু লক্ষ্য দিয়েছে টাইগাররা।

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে নির্ধারিত ৫০ ওভারে ২৮৪ রান করেছে বাংলাদেশ। সর্বোচ্চ ৮৬ রান করেন মোসাদ্দেক। এছাড়া শান্ত করেন ৬৭ রান আর তামিমের ব্যাট থেকে আসে ৫৪ রান। তাসকিন শেষ দিকে খেলেন ১৫ বলে ২০ রানের ইনিংস।

এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই সাইফ হাসানকে হারায় বাংলাদেশ। এ নিয়ে ওয়ানডেতে টানা তিন ইনিংসে সিঙ্গেল ডিজিটে আউট হলেন সাইফ। আগের দুই ম্যাচে ৮ ও শুন্য করার পর আজ তার ব্যাট থেকে এলো ৫ রান। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে পালটা আক্রমণ শুরু করেন তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত। পাওয়ার প্লের প্রথম ১০ ওভারে বাংলাদেশের স্কোরবোর্ডে জমা হয় ১ উইকেট হারিয়ে ৬২ রান।

ফিফটি করেই আউট হয়ে যান তামিম। ইনিংসের ১৭তম ওভারে নাথান এলিসের স্লোয়ারে বিভ্রান্ত হয়ে লং অনে বার্টলাটের হাতে ক্যাচ দেন তিনি। এর আগে ৪৪ বলে ৭ চার ও ১ ছক্কায় ৫৪ রান করেন তামিম। তার বিদায়ে ভাঙে ৯৬ রানের জুটি। এরপর উইকেটে আসা লিটন অবশ্য থিতু হতে পারেননি। ২২তম ওভারে ম্যাট রেনশর বলে উইকেট ছেড়ে বেরিয়ে এসে মিড অফ দিয়ে মারতে চেয়েছিলেন লিটন। কিন্তু সেটা চলে যায় বোলার রেনশর বরাবর, ক্যাচ নিতে ভুল করেননি তিনি। ৯ বলে ৭ রান করেন লিটন।

৫ ওভার পর উইকেট ছুঁড়ে দেন সেট ব্যাটার শান্তও। কাভারের উপর দিয়ে তুলে মারতে গিয়ে সহজ ক্যাচ দেন কুনোলির হাতে। ৫৭ বলে ফিফটি করা শান্ত আউট হন ৮৬ বলে ৬৭ রান করে। ৩৪ রানের ভেতর ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। এরপর দলের হাল ধরেন তাওহিদ হৃদয় ও প্রায় ৪ বছর পর ওয়ানডেতে ফেরা মোসাদ্দেক হোসেন সৈকত। শুরুতেই পালটা আক্রমণে চাপ দূর করেন তিনি। একই সময়ে অন্যপ্রান্তে ধুঁকছিলেন হৃদয়। তার বিদায়েই ভাঙে দুজনের ৭৫ রানের জুটি। ফেরার আগে ৩১ রান করতে ৫১ বল খরচ করেন হৃদয়।

সঙ্গী হারালেও হৃদয়ের ব্যাটে বাংলাদেশের রানের চাকা ঠিকই সচল ছিল। ৪৯ বলে ফিফটি পূর্ণ করার পর ৪৪তম ওভারে অজি লেগ স্পিনার অ্যাডাম জাম্পাকে প্রথম ৩ বলেই হাঁকান ২ চার ও ১ ছক্কা। ৪৫তম ওভার শেষে বাংলাদেশের স্কোরবোর্ডে জমা হয় ২৫০ রান। এরপর শেষ ৫ ওভারে ৩৪ রান করেন দুজনে মিলে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

আগামী সপ্তাহে মেজর সিনহা, বিশ্বজিৎ ও আবরার হত্যা মামলার আপিল শুনানি শুরু

তিন ফিফটিতে অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিলো বাংলাদেশ

আপডেট সময় ০৩:২৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬