বুধবার, ১০ জুন ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জুনের ৮ দিনেই দেশে এলো ৯৮ কোটি ডলার রেমিট্যান্স সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ৫০ শতাংশ অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ২১ বছরের অপেক্ষা ঘোচাল বাংলাদেশ সিটি করপোরেশনের ট্রাকের চাপায় ছাত্রদল-যুবদল নেতা নিহত বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী সীমিত সম্পদের মধ্যেও বাজেটে প্রত্যেক নাগরিককে বিবেচনায় রাখা হয়েছে: অর্থমন্ত্রী অনার্সে কোর্স কমানোর কোনো সিদ্ধান্ত হয়নি : শিক্ষামন্ত্রী শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ’লীগের নেতাকর্মীরা মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ রাশিয়ায় এক লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর প্রস্তাব

সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালক হলেন ড. খান সুবায়েল

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে নতুন পরিচালক হিসেবে যুক্ত হয়েছেন ড. মো. খান সুবায়েল বিন রফিক।

সোমবার (৮ জুন) বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র ও পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী এ তথ্য জানিয়েছেন।

ড. সুবায়েল একজন সাবেক সেনা কর্মকর্তা, কর্পোরেট গভর্ন্যান্স বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত গবেষক। কর্পোরেট গভর্ন্যান্স, আর্থিক পরিকল্পনা, ঝুঁকি ব্যবস্থাপনা, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ, কৌশলগত প্রবৃদ্ধি এবং স্টেকহোল্ডার ব্যবস্থাপনায় তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

তিনি ২০১৬ সালে যুক্তরাজ্যের স্টাফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয় থেকে অপারেশনাল ম্যানেজমেন্টে এমবিএ এবং ২০১৯ সালে মালয়েশিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে প্রকৌশলে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

গবেষণা ক্ষেত্রে ড. সুবায়েলের উল্লেখযোগ্য অবদান রয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে তার ৮৫টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। ২০২৫ সালে আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ারের মূল্যায়নে বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পান তিনি।

এ ছাড়া বাংলাদেশের প্রথম দেশীয় টু-হুইলার বৈদ্যুতিক যান (ইভি) নির্মাতা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বর্তমানে তিনি সেন্টার ফর সায়েন্স, টেকনোলজি পলিসি অ্যান্ড ডিপ্লোমেসির প্রতিষ্ঠাতা পরিচালক এবং জুলাই রেভল্যুশন মেমোরিয়াল মিউজিয়ামের বোর্ড সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক প্রকল্পের পরিকল্পনা ও বাস্তবায়নে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও রয়েছে তার।

আমানতকারীদের অর্থ ফেরত দিতে ব্যর্থ হওয়া পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক-এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে।

ব্যাংকটি ৩৫ হাজার কোটি টাকার পরিশোধিত মূলধন নিয়ে কার্যক্রম শুরু করছে। এর মধ্যে সরকার ২০ হাজার কোটি টাকা মূলধন হিসেবে দিয়েছে। বাকি ১৫ হাজার কোটি টাকা সংশ্লিষ্ট ব্যাংকগুলোর আমানতকারীদের জমা অর্থের বিপরীতে শেয়ারে রূপান্তর করা হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com