সোমবার, ০৮ জুন ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পুশ-ইন বন্ধে ভারতকে ১২–১৩টি চিঠি দিয়েছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার রাসিক প্রশাসকের বিদেশযাত্রা নাকচ করে দিলেন প্রধানমন্ত্রী হাম ও হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৮ শিশুর মৃত্যু টিকে থাকতে উদ্ভাবনী ও টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণ জরুরি: প্রধানমন্ত্রী পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশে বিদ্যুৎমন্ত্রীর নতুন নির্দেশ ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে ৮ জনের মৃত্যু বিশ্বের ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধাদের সমান ভাতা পাবেন আহত জুলাই যোদ্ধারা অবশেষে শূন্যরেখা থেকে ১১ জনকে ফেরত নিলো বিএসএফ বিশ্ববাজারে আরও কমলো সোনার দাম

ফুটবল বিশ্বকাপ নিয়ে নতুন গান

বাংলা৭১নিউজ,ঢাকা
  • আপডেট সময় সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

‘ফুটবল ফুটবল’ শিরোনামে আগামী ১০ জুন সঙ্গীতা মিউজিক ইউটিউব চ্যানেল থেকে ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হসপিটাল লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আরমান খানের কথা, সুর ও সঙ্গীতে আসছে নতুন গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন বিজয় ব্যান্ডের প্রধান ভোকাল বিজয় মামুন। বিশ্বকাপের উন্মাদনায় সমগ্র বাংলাদেশের মানুষের উচ্ছাসকে উজ্জীবিত করতে বিশ্বকাপ ফুটবল নিয়ে এই গানটি তৈরি করা হয়েছে।

ফুটবল ফুটবল’ গানটি নিয়ে আরমান খান বলেন, ‘বিশ্বকাপ ফুটবল পৃথিবীর সব ফুটবলপ্রেমীর জন্য অন্য রকম এক আনন্দের উপলক্ষ। ফুটবলপ্রেমীদের মনে রং ছড়িয়ে দিতেই এ আয়োজন। গানটির শিল্পী বিজয় মামুনও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। 

তিনি বলেন, এবারই প্রথম আরমান ভাইয়ের সঙ্গে কাজ করলাম। তার কথা ও সুরে অনেক জনপ্রিয় গান রয়েছে। আমাদের ব্যান্ড সংগীতের অগ্রজ শিল্পী জেমস, আইয়ুব বাচ্চু, হাসান ও বিপ্লব ভাইদের কণ্ঠে তার লেখা ও সুরের গান শুনে বড় হয়েছি। আমারও স্বপ্ন ছিল তার লেখা ও সুরের গান গাওয়ার। অবশেষে সেই স্বপ্ন পূরণ হলো।

আরমান খানের সবচেয়ে বড় পরিচয়, তিনি বাংলাদেশের কিংবদন্তি সুরকার ও সংগীত পরিচালক আলম খানের ছেলে। ১৯৭৭ সালের ৩ ফেব্রুয়ারি ঢাকায় জন্ম নেওয়া আরমানের বেড়ে ওঠা সংগীতময় পরিবেশে।

নব্বইয়ের দশকের শেষভাগ এবং দুই হাজার দশকের শুরুতে বাংলা ব্যান্ড ও আধুনিক গানের জগতে দ্রুত পরিচিত হয়ে ওঠেন আরমান খান। প্রমিথিউস ব্যান্ডের বিপ্লবের কণ্ঠে ‘চান্দের বাতির কসম দিয়া’, আর্ক ব্যান্ডের হাসানের গাওয়া ‘শীত নয় গ্রীষ্ম নয় এসেছে বসন্ত’ ও ‘লাল বন্ধু নীল বন্ধুসহ বেশ কয়েকটি জনপ্রিয় গানের সুর ও সংগীতায়োজন তার। ২০০২ থেকে ২০০৫ সালের মধ্যে মাত্র তিন বছরে তিনি প্রায় ২৩টি অডিও অ্যালবামের কাজ সম্পন্ন করেন। সে সময় দেশের প্রায় সব জনপ্রিয় শিল্পীর সঙ্গেই কাজ করেছেন তিনি।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com