ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী Logo আটকের ২১ ঘণ্টা পর মুচলেকায় ছাড়া পেলেন থানা-পুলিশ পুড়ানো বলা ভাইরাল সমন্বয়ক মাহদী Logo প্রথম দিনেই পিংক বাসে ধাক্কা, জরিমানা বলাকাকে Logo গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩, আহত ২০ Logo ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৪ Logo সারের কোনো সংকট নেই, পরিকল্পিত ষড়যন্ত্র হচ্ছে : কৃষিমন্ত্রী Logo এমআরটি লাইন-১ ও ৫ এর খরচ বেড়ে হচ্ছে দ্বিগুণেরও বেশি Logo ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এখন আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী Logo নোয়াখালীতে গায়ে হলুদে যাওয়ার পথে গুলিবিদ্ধ ৫ Logo চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ মোটরসাইকেল আরোহী নিহত

নির্বাচিত হওয়ার পরদিনই পদত্যাগ করলেন এক বিসিবি পরিচালক

রাজশাহী অঞ্চল থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ার মাত্র এক দিনের মাথায় পদত্যাগ করেছেন মীর শাকরুল আলম সীমান্ত।

সোমবার (৮ জুন) বিসিবি সভাপতির কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। একাধিক বিসিবি পরিচালক সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পদত্যাগপত্রে সীমান্ত ব্যবসায়িক ব্যস্ততাকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির পুত্র। পিতার মন্ত্রিত্বের কারণে পারিবারিক ব্যবসা-বাণিজ্যের গুরুত্বপূর্ণ দায়িত্ব এখন তার কাঁধে এসেছে বলে জানান তিনি।

পদত্যাগপত্রে সীমান্ত লিখেছেন, জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বিসিবির পরিচালকের দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে সম্ভব হবে না। দায়িত্ববোধ থেকে এবং প্রতিষ্ঠানের স্বার্থ বিবেচনায় তিনি স্বেচ্ছায় পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। পদত্যাগপত্র গ্রহণের জন্য বিসিবি সভাপতির প্রতি অনুরোধও জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, গতকাল রোববার বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে রাজশাহী থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন সীমান্ত।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

নির্বাচিত হওয়ার পরদিনই পদত্যাগ করলেন এক বিসিবি পরিচালক

আপডেট সময় ১০:১৪:৫০ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬