সোমবার, ০৮ জুন ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পুশ-ইন বন্ধে ভারতকে ১২–১৩টি চিঠি দিয়েছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার রাসিক প্রশাসকের বিদেশযাত্রা নাকচ করে দিলেন প্রধানমন্ত্রী হাম ও হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৮ শিশুর মৃত্যু টিকে থাকতে উদ্ভাবনী ও টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণ জরুরি: প্রধানমন্ত্রী পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশে বিদ্যুৎমন্ত্রীর নতুন নির্দেশ ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে ৮ জনের মৃত্যু বিশ্বের ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধাদের সমান ভাতা পাবেন আহত জুলাই যোদ্ধারা অবশেষে শূন্যরেখা থেকে ১১ জনকে ফেরত নিলো বিএসএফ বিশ্ববাজারে আরও কমলো সোনার দাম

জমি নিয়ে বিরোধে ছুরিকাঘাতে ছোট ভাই নিহত, বড় ভাই হাসপাতালে

গাইবান্ধা প্রতিনিধি:
  • আপডেট সময় সোমবার, ৮ জুন, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ফাহমিদ রুমন (১৮) নামে এক কলেজছাত্র খুন হয়েছেন। এ ঘটনায় নিহতের বড় ভাই ফারদিন রুহিত (২০) আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (৮ জুন) সকালে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন। রোববার রাতে সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের ত্রিমোহনী রেলস্টেশন এলাকার পেয়ারাপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত ফাহমিদ রুমন গাইবান্ধা সরকারি কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্র ছিলেন এবং পেয়ারাপুর গ্রামের মৃত ফারুক ইসলামের ছেলে। রুমন ও রুহিত আপন দুই ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পুর্ব পিয়ারাপুর গ্রামের ছানা হাজীর ছেলে রাকিবের সঙ্গে মৃত ফারুকের ছেলে রুহিতদের দীর্ঘদিন ধরে জমির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে রোববার রাত সাড়ে ৯টার দিকে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের রাকিব ছুরি দিয়ে রুহিতকে আঘাত করে।

এসময় রুহিতের ছোট ভাই রুমন এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করে রাকিব। পরে স্থানীয়রা রুহিত ও রুমনকে (সহোদর) গুরতর আহত অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানকার কর্তব্যরত চিকিৎসক রুমনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রুহিতকে ভর্তি নিয়ে হাসপাতালে চিকিৎস দেওয়া হচ্ছে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, খুনের ঘটনায় এখনো থানায় এজাহার দেওয়া হয়নি। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে, তারা পলাতক। আটক বা জিজ্ঞাসাবাদের জন্য রাকিবের মা বেবি বেগম ও তার স্ত্রী ইতি বেগমকে থানায় নেওয়া হয়নি। জনরোষ ও পরিস্থিতি বিবেচনায় তাদেরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। 

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com