ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দাম কমলো জেট ফুয়েলের

বিমানে ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের দাম কমেছে। জুন মাসের জন্য অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটারের দাম ১৫ টাকা ৬৭ পয়সা কমানো হয়েছে।

রবিবার নতুন এ মূল্য ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

নতুন দাম অনুযায়ী, বর্তমানে অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম পড়বে ১৫০ টাকা ২১ পয়সা। পাশাপাশি আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার ফুয়েলের দাম ১ দশমিক ০৮২৩ ডলার থেকে কমিয়ে শূন্য দশমিক ৯৮০৮ ডলার নির্ধারণ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২৩ মে দেশে জেট ফুয়েলের দাম সমন্বয় করেছিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ওই সময় অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ৩৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছিল ১৬৫ টাকা ৮৮ পয়সা। 

বাংলা৭১নিউজ/এনি

Tag :

দাম কমলো জেট ফুয়েলের

আপডেট সময় ০৫:৪৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬