রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রপ্তানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি টাকার পুনরর্থায়ন স্কিম চালু ফুটপাত দখলমুক্ত করতে গুলশানে অভিযান, অর্ধশতাধিক দোকান উচ্ছেদ নারী ও শিশু নির্যাতন মামলায় হাইকোর্টে বিশেষ বেঞ্চ চালু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভা আজ সংসদ খুব কালারফুল দেখাচ্ছে: স্পিকার রামিসা হত্যা মামলার রায়ের প্রতিক্রিয়ায় যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রায়ে আপাতত সরকার সন্তুষ্ট, উচ্চ আদালতেও বহাল থাকবে আশা আইনমন্ত্রীর গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী পল্লবীতে ধর্ষণের পর শিশুহত্যা: সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ডেঙ্গু মোকাবিলায় সবাইকে সচেতন হতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

কক্সবাজারে কিশোরী ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি:
  • আপডেট সময় রবিবার, ৭ জুন, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

কক্সবাজার সদরে স্কুলপড়ুয়া ১৬ বছরের শিক্ষার্থীকে ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের চাঞ্চল্যকর ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি রিয়াজ উদ্দিন আরফাত (২৪) কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)। 

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক আ ম ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষার্থী। সে স্কুলে যাতায়াতের পথে ঝিলংজা এলাকার বাসিন্দা রিয়াজ উদ্দিন আরফাত তাকে বিভিন্ন সময় প্রলোভন ও ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিমের শারীরিক পরিবর্তন লক্ষ্য করে পরিবারের সদস্যরা চিকিৎসকের কাছে নিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক জানান যে, ভিকটিম প্রায় ২৮ সপ্তাহের গর্ভবতী।

উক্ত ন্যক্কারজনক ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের পরিবার বাদী হয়ে কক্সবাজার সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করেন। মামলা রুজুর পর থেকেই আসামি গ্রেফতারে র‌্যাব-১৫ ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ৬ জুন রাতে  র‌্যাব-১৫, কক্সবাজার ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল কক্সবাজার সদর থানাধীন কলাতলী রোডস্থ ‘আলগনি হোটেল’ এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান চলাকালীন সময়ে মামলার এজাহারনামীয় ১নং পলাতক আসামি রিয়াজ উদ্দিন আরফাত-কে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব।

গ্রেফতারকৃত আসামি রিয়াজ উদ্দিন আরফাত (২৪) কক্সবাজার সদর থানাধীন ঝিরঝিরি পাড়া, চন্দ্রিমা মাঠ, ঝিলংজা ০১নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভার আইয়ুব বাবুর্চির ছেলে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com