ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

প্রধানমন্ত্রীর কাছে অভিনেতা উজ্জ্বলের দাবি

নানাবিধ অসুখে আক্রান্ত অভিনেতা কাজী উজ্জ্বল। ভেঙে পড়েছে শরীর। কাটাচ্ছেন গৃহবন্দি জীবন। এ অবস্থায় অনেকে সরকারের কাছে অর্থ চেয়ে হাত পাতলেও তিনি সেটি করলেন না। প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করলেন অন্য কারণে।

সম্প্রতি এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রীর উদ্দেশে কথা বলেছেন তিনি। দাবি করেছেন, তিনি সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের সঙ্গে ঐতিহাসিক খাল কাটা কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। এবার বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ১০০টি গাছ উপহার চান।

কাঁদতে কাঁদতে উজ্জ্বল বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আমি কোনো শিল্পী হিসেবে আপনাকে কিছু বলছি না। এটা আমার দাবি। আপনার বাবার সঙ্গে ‘৭৯-তে আমি খাল কেটেছি। তখন আমি স্কুলের ছাত্র। সেই দাবি নিয়ে বলছি। আমি বাংলাদেশে প্রায় সব নায়কের বাবার চরিত্রে অভিনয় করেছি। আমি আজ এক বছর ধরে অসুস্থ।

মৃত্যুর পূর্বে আমি কোনো সাহায্য চাই না। আমার মনে একটাই আশা, আমাকে ১০০টি হাইব্রিড জাতের নারিকেল গাছের ব্যবস্থা করে দেবেন। জনগণের জন্য। মরার আগে আমি ১০০টি গাছ লাগাতে চাই। পৃথিবীর কাছে ঋণ শোধ করব।’

কাজী উজ্জ্বলের এই ভিডিও বার্তা বেশ আলোচনার জন্ম দিয়েছে। অনেকে তার প্রশংসা করছেন— প্রধানমন্ত্রীর কাছে টাকা চেয়ে হাত না পেতে জনগণের কল্যাণে, পৃথিবীর কল্যাণে গাছ চেয়েছেন তিনি।

শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তা ছিলেন কাজী উজ্জ্বল। চাকরি ছেড়ে নাম লেখান অভিনয়ে। পাঁচ-ছয় শ নাটকে কাজ করেছেন। মুখ দেখিয়েছেন বড়পর্দায়ও।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

প্রধানমন্ত্রীর কাছে অভিনেতা উজ্জ্বলের দাবি

আপডেট সময় ১১:৫৬:২৭ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬