শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
১১ জুন বাজেট পেশ, ১৫ জুন সম্পূরক বাজেট পাস ঢাকা ছাড়লেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী, দিয়ে গেলেন গুরুত্বপূর্ণ বার্তা বিএনপির সংসদীয় দলের ৩ ঘণ্টার বৈঠক, যেসব বিষয়ে আলোচনা হলো না হ্যাটট্রিকের ইতিহাস, ভারতের কাছে স্বপ্নভঙ্গ বাংলাদেশের বিশ্ববাজারে ফের কমল জ্বালানি তেলের দাম টেকসই উন্নয়নের লক্ষ্যে বিএসটিআইকে শক্তিশালী করা হবে: শিল্পমন্ত্রী শিশু নির্যাতন রোধে জাতীয় শিশু নিরাপত্তা টাস্কফোর্স গঠন করতে হবে আদ্‌-দ্বীন হাসপাতাল শোকজ নোটিশের জবাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনে আইনের প্রয়োগ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

উত্তরবঙ্গকে কৃষি হাব গড়তে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে: গভর্নর

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান বলেছেন, কর্মসংস্থান সৃষ্টি, গ্রামীণ অর্থনীতির বিকাশ, কৃষি শিল্পের উন্নয়ন, সৃজনশীল অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি, রফতানি বহুমুখীকরণসহ সার্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক সম্প্রতি ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। যার মধ্যে উত্তরবঙ্গকে কৃষি হাব হিসেবে গড়ে তুলতে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আমাদের লক্ষ্য এ তহবিলের মাধ্যমে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা। 

তিনি বলেন, মানুষের মধ্যে নগদ অর্থের লেনদেন কমিয়ে আনার জন্য ডিজিটাল লেনদেন তথা ক্যাশলেস বাংলাদেশ গড়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে এক দেশ, এক কিউআর উপজীব্য বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রবর্তিত পেমেন্ট স্ট্যান্ডার্ড বাংলা কিউআর আগামী ৫ জুলাই হতে সকল ব্যাংক ও এমএফএস-এ একযোগে কার্যকর হবে।

শনিবার বেলা ১০টায় বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম ষাণ্মাসিকের (জুলাই-ডিসেম্বর) মুদ্রানীতি প্রণয়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক বগুড়া অফিস আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

গভর্নর মোস্তাকুর রহমান আরও বলেন, বাংলাদেশ ব্যাংক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, আর্থিক খাতের স্থিতিশীলতা বজায় রাখা এবং টেকসই ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মুদ্রানীতি প্রণয়নের ক্ষেত্রে অংশীজনদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দেশের বিভিন্ন অঞ্চলের অর্থনৈতিক বাস্তবতা ও সংশ্লিষ্ট অংশীজনদের অভিজ্ঞতা নীতিনির্ধারণ প্রক্রিয়াকে আরও কার্যকর ও বাস্তবসম্মত করে। আজকের সভায় প্রাপ্ত মূল্যবান পরামর্শসমূহ যথাযথভাবে পর্যালোচনা করে ২০২৬-২৭ অর্থ বছরের প্রথম ষাণ্মাসিকের (জুলাই-ডিসেম্বর) মুদ্রানীতিতে প্রয়োজনীয় প্রতিফলন ঘটানো হবে।

বাংলাদেশ ব্যাংক বগুড়ার নির্বাহী পরিচালক সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান, নির্বাহী পরিচালক মাহমুদ সালাহ্উদ্দিন নাসের প্রমুখ।

এসময় বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, এ অঞ্চলের বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষকবৃন্দ, বিভিন্ন তফসিলি ব্যাংকের আঞ্চলিক প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন এনজিও এর প্রতিনিধি, ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তা, কৃষি উদ্যোক্তা, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের প্রতিনিধিগণ, বগুড়া অঞ্চলের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, নারী উদ্যোক্তাগণ, থিংক ট্যাংক ও সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা সভায় অংশগ্রহণ করেন।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com