ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা Logo রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল : স্পিকারের সঙ্গে সাক্ষাতের সময় চাইবে ইসি Logo পুলিশ পদকের তালিকা তাড়াহুড়োর সঙ্গে করা হয়েছিল : স্বরাষ্ট্রমন্ত্রী Logo একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক পুলিশ কর্মকর্তার, বিচার দাবি স্ত্রীর Logo হজ্জ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন ব্যবস্থার ঘোষণা প্রবাসী কল্যাণ মন্ত্রীর Logo প্রাণ ভয়েই বিমান পাল্টে দ্রুত দেশে ফিরেছিলেন ট্রাম্প: নিউইয়র্ক টাইমস Logo জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর কান ধরলেন সোনাক্ষী! কার কাছে চাইলেন ক্ষমা? Logo সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Logo এলএনজি সরবরাহ কমায় তিতাসের আওতাভুক্ত এলাকায় তীব্র গ্যাস সংকট

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই শিশুর, হাসপাতালে বাবা-মা

নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত শিশুদের বাবা, মা ও দাদি আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুর আড়াইটার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রয়না পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাজশাহীর লক্ষ্মীপুরের বাসিন্দা প্রকৌশলী আকিব হোসেনের সন্তান ইজাজ (৪ মাস) ও ইহান (৪ বছর)।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাজশাহীর লক্ষ্মীপুরের বাসিন্দা প্রকৌশলী আকিব হোসেন পরিবারসহ রাজশাহী থেকে ঢাকায় যাচ্ছিলেন। নাটোরের বড়াইগ্রাম উপজেলার রয়না পাম্প এলাকায় পৌঁছালে বিপরীতমুখী আমবাহী পিকআপের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আকিব হোসেনের সন্তান ইজাজ নিহত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আকিব, তার স্ত্রী এ্যানী ও অন্য সন্তান ইহান এবং আকিবের মা কনাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পথে শিশু ইহানের মৃত্যু হয়। আহত তিনজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বনপাড়া হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রাক ও মাইক্রোবাস উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএস

Tag :
জনপ্রিয় সংবাদ

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই শিশুর, হাসপাতালে বাবা-মা

আপডেট সময় ০৬:৪৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬