ঢাকা ০৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মন্ত্রিসভার নতুন প্রতিমন্ত্রীদের শপথ পড়ালেন রাষ্ট্রপতি Logo নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে হেফাজতে ইসলামের অভিনন্দন Logo তুরাগ নদ থেকে অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার Logo শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর Logo রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তিতে বুড়িগঙ্গায় নৌকাবাইচ উৎসব Logo নয় মাসের অভিযান শেষে যুক্তরাষ্ট্রে ফিরছে ইউএসএস আব্রাহাম লিংকন Logo রাষ্ট্রপতি কার্যালয়ের নতুন সচিব সালাহউদ্দিন নাগরী Logo মির্জা ফখরুলের শপথ ঘিরে বঙ্গভবনে প্রবেশ করছেন ৩ বাহিনীর প্রধান Logo রাজবাড়ীতে প্রসূতির মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি, দায়ীদের বিরুদ্ধে মন্ত্রীর হুঁশিয়ারি Logo প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি

বাজেটে হাওরাঞ্চলের জন্য ৫০ হাজার কোটি টাকা বরাদ্দের দাবি

আসন্ন জাতীয় বাজেটে হাওর অঞ্চলের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দসহ ২০ দফা দাবি উত্থাপন করেছে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা।

সংগঠনটির নেতারা বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব, অকাল বন্যা, অতিবৃষ্টি ও ফসলহানির কারণে হাওরাঞ্চলের মানুষ চরম সংকটে রয়েছে। জাতীয় খাদ্য নিরাপত্তা রক্ষায় হাওর অঞ্চলের জন্য বিশেষ বরাদ্দ ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ জরুরি।

বৃহস্পতিবার ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-ইমজা মিলনায়তনে অনুষ্ঠিত ‘২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট: হাওরবাসীর প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় এসব দাবি তুলে ধরা হয়। 

অনুষ্ঠানের শুরুতে সংস্থার সভাপতি কাসমির রেজা লিখিত বক্তব্য উপস্থাপন করেন। এতে হাওর অঞ্চলের কৃষি, মৎস্য, পরিবেশ ও অবকাঠামো উন্নয়নে ২০ দফা প্রস্তাবনা তুলে ধরা হয়।

সংস্থার সভাপতি কাসমির রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পিযুষ পুরকায়স্থ টিটুর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য দেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের সভাপতি অ্যাডভোকেট শিরিন চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মাসুদ আলম ও বিআইডিডির গবেষণা পরিচালক ড. শরীফ আহমদ চৌধুরী।

লিখিত বক্তব্যে কাসমির রেজা বলেন, দেশের বোরো ধানের প্রায় এক-পঞ্চমাংশ উৎপাদিত হয় হাওর অঞ্চলে। হাওরাঞ্চলের প্রায় দুই কোটি মানুষ দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও বাজেটে তাদের জন্য প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয় না। জলবায়ু পরিবর্তনের অভিঘাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর একটি হওয়ায় হাওরের জন্য পৃথক ও সুনির্দিষ্ট বাজেট কাঠামো প্রণয়ন প্রয়োজন।

২০ দফা দাবির মধ্যে রয়েছে- হাওর অঞ্চলের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দ, জলবায়ু খাতে জিডিপির অন্তত ৩ শতাংশ বরাদ্দ নিশ্চিত করা, প্রতিটি হাওরে সরকারি ড্রায়ার ও বজ্রনিরোধক সুবিধাসহ কমিউনিটি মাড়াই কেন্দ্র স্থাপন, বজ্রপাত প্রতিরোধে ১০০ কোটি টাকা বরাদ্দ, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য চার হাজার কোটি টাকার প্রণোদনা, সরকারি খরচে কৃষি বীমা চালু, বিল ও নদী খননে ১০ হাজার কোটি টাকা বরাদ্দ এবং কৃষি উপকরণ সরবরাহে এক হাজার কোটি টাকার তহবিল গঠন।

এছাড়া হাওরে মৎস্য গবেষণাগার, হ্যাচারি ও অভয়াশ্রম নির্মাণ, শিক্ষাপ্রতিষ্ঠান বৃদ্ধি, নিরাপদ নৌযান ব্যবস্থা, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য হাওর ভাতা, পরিবেশবান্ধব পর্যটন সম্প্রসারণ, গবেষণা ও প্রযুক্তি খাতে এক হাজার কোটি টাকা বরাদ্দ এবং সুনামগঞ্জসহ হাওরাঞ্চলে পূর্ণাঙ্গ আবহাওয়া অফিস স্থাপনের দাবিও জানানো হয়।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :

মন্ত্রিসভার নতুন প্রতিমন্ত্রীদের শপথ পড়ালেন রাষ্ট্রপতি

বাজেটে হাওরাঞ্চলের জন্য ৫০ হাজার কোটি টাকা বরাদ্দের দাবি

আপডেট সময় ০৬:১৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬