ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেশের ৯ অঞ্চলে ঝড়ের সতর্কতা, ঢাকায় বৃষ্টি-বজ্রপাতের আভাস Logo ঢাকাই সিনেমায় অভিষেক হচ্ছে মধুমিতা সরকারের Logo ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল Logo অনলাইন জুয়া প্রতিরোধে বাংলাদেশ ব্যাংক, সিআইডি ও বিকাশের যৌথ ক্যাম্পেইন Logo আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০ Logo এক মাসের মধ্যে দাবি পূরণের আশ্বাসে অ্যাম্বুলেন্স ধর্মঘট প্রত্যাহার Logo বন্ধ হচ্ছে সিএনজি স্টেশন, বাসায়ও জ্বলছে না চুলা Logo আজ বিসিবির বোর্ড সভায় গুরুত্বপূর্ণ ১৮ ইস্যু, ঘোষণা হবে নতুন অধিনায়কও! Logo হরমুজে অচলাবস্থা: ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান, একক নিয়ন্ত্রণ চায় ইরান Logo সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই: আপিল বিভাগ

পড়তে যাওয়ার পথে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত, বোন আহত

সকালে বোনকে সঙ্গে নিয়ে প্রাইভেট পড়তে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ হারিয়েছে আল আমিন (১০) নামে এক স্কুলছাত্র। এ সময় তার ছোট বোন সুমনাও গুরুতর আহত হয়। বৃহস্পতিবার সকালে ৬টার দিকে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বাজার এলাকায় একটি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আল আমিন (১০) নবাবগঞ্জের ভাদুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র এবং আহত সুমনাও একই বিদ্যালয়ের শিক্ষার্থী। তারা উপজেলার ভাদুরিয়া বাজারের উবারেরপাড় এলাকার বাসিন্দা মো. শামিমের সন্তান।

স্থানীয়রা ও পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে দুই ভাই-বোন প্রাইভেট পড়তে যাওয়ার সময় একটি দ্রুতগতির ট্রাক তাদের চাপা দেয়। এতে আলামিন ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। গুরুতর আহত অবস্থায় বোন সুমনাকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের একটি দল হাসপাতালে নিয়ে যায়।

নবাবগঞ্জ থানার এস আই মো. সাজিদ আহম্মেদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ভোর থেকেই পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

দেশের ৯ অঞ্চলে ঝড়ের সতর্কতা, ঢাকায় বৃষ্টি-বজ্রপাতের আভাস

পড়তে যাওয়ার পথে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত, বোন আহত

আপডেট সময় ০৬:১৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬