ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল Logo সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না: তথ্যমন্ত্রী Logo সরকারের মধ্যে কিছু লোক গুপ্ত থেকে সরকারের ক্ষতি করছে : বাকৃবি উপাচার্য Logo পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ Logo সোনাগাজীতে হচ্ছে দেশের বৃহত্তম ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র Logo বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করেছে ভারত: রিজভী Logo বাঁধ মেরামত ও দুর্যোগ মোকাবিলায় ১৪০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে Logo হজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিন Logo বাকহুইটের ফলন বাড়াতে আধুনিক জিনোমিক্স নিয়ে হাবিপ্রবিতে আন্তর্জাতিক সেমিনার Logo শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে

হাম উপসর্গে ১৫ দিনের ব্যবধানে ফাহিমের পর চলে গেলো নোমান

চট্টগ্রামের মিরসরাইয়ে ১৫ দিনের ব্যবধানে হাম উপসর্গে যমজ ভাইয়ের মৃত্যু হয়েছে। পরপর দুই শিশুর মৃত্যুর ঘটনায় পাগলপ্রায় বাবা-মা।

বুধবার (৩ জুন) রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নোমান নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এর ১৫ দিন আগে ফাহিম নামের অপর শিশু চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তাদের বয়স যথাক্রমে দেড় বছর।

যমজ দুই শিশু ফাহিম ও নোমান উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব খৈয়াছড়া তাকিয়া পাড়া এলাকার হারুন উর রশিদের সন্তান।

মারা যাওয়া দুই শিশুর বাবা হারুন উর রশিদ বলেন, ‘সরকার যখন বিভিন্ন এলাকায় হামের টিকা দিচ্ছিল, টিকা দেওয়ার জন্য আমার দুই শিশুকে নিয়ে যাই। তখন টিকার দায়িত্বে থাকা কর্মীরা বলেন, টিকা শেষ হয়ে গেছে। আমি আর আমার ছেলেদের টিকা দিতে পারিনি। কিছুদিন পর যমজ দুই ছেলের মধ্যে বড় মো. ফাহিম অসুস্থ হয়ে পড়ে। তাকে চমেক হাসপাতালে ভর্তি করায়। সেখানে আট দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়।’

তিনি আরও বলেন, ‘ফাহিমের মৃত্যুর পর ডাক্তাররা বলেন, নোমানের অবস্থা ভালো না। তাকে দ্রুত ঢাকা নিয়ে যান। ডাক্তারের পরামর্শে তাকে ঢাকায় নিয়ে যাই। সেখানে বিভিন্ন হাসপাতালে ঘোরাঘুরি করে সিট না পেয়ে পরবর্তীতে ঢাকা শিশু হাসপাতালের আইসিইউতে ভর্তি করি। সেখানে আট দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় বুধবার রাতে নোমানও মারা যায়। মাত্র ১৫ দিনের ব্যবধানে আমার যমজ দুই শিশু সন্তানকে হারিয়েছি। মনকে কোনো কিছুতে সান্ত্বনা দিতে পারছি না।’

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নাছির উদ্দিন বলেন, ‘হাম উপসর্গে মিরসরাইয়ে দুই শিশুর মৃত্যুর তথ্য আমাদের কাছে নেই। স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে এমন রোগীর তথ্য থাকে।’

বাংলা৭১নিউজ/এসএন

Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল

হাম উপসর্গে ১৫ দিনের ব্যবধানে ফাহিমের পর চলে গেলো নোমান

আপডেট সময় ০৫:০৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬