সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সংসদে বিরোধী দলের ওয়াকআউট অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী  ফের বিপৎসীমার ওপরে তিস্তার পানি, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১, আহত ৩০ মিয়ানমার সীমান্তের ভূমিকম্পে কাঁপল চট্টগ্রাম অঞ্চল দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার নতুন অর্থবছরই তিস্তা মহাপরিকল্পনার স্টাডি শেষ করে বাস্তবায়ন শুরু ইউরোপজুড়ে রেকর্ড ভাঙা তাপপ্রবাহ, ফ্রান্সে ১ হাজার মানুষের মৃত্যু প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

শৈলকুপায় দু’পক্ষের দফায় দফায় সংঘর্ষে আহত ৬০

ঝিনাইদহ প্রতিনিধি:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে দু’পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ৬০ জন আহত হয়েছেন। এ সময় অন্তত ১৫টি বাড়ি ঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলার উমেদপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোন সময় ফের তারা সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধকে কেন্দ্র করে ইউপি সদস্য কফিল ও সাবেক চেয়ারম্যান মতিয়ার রহমানের সমর্থকদের মধ্যে উত্তেজনা ও বিরোধ চলে আসছিল। এরই জেরে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তা চরম উত্তেজনায় রূপ নিলে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র, ইটপাটকেল ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

দফায় দফায় চলা এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৬০ জন আহত হন। সংঘর্ষ চলাকালে ১৫টি বাড়ি ঘরে হামলা ও ভাঙচুর চালানো হয়। সংঘর্ষে আহতদের উদ্ধার শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ফরিদপুর রেফার্ড করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করে শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা জানান, পরিস্থিতি শান্ত রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে এবং এ ঘটনার জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com