ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু বেলা ১১টায়

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় করা মামলায় বৃহস্পতিবার (৪ জুন) যুক্তিতর্ক উপস্থাপন করা হবে।

বহুল আলোচিত এ মামলায় বিচারিক কার্যক্রম এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। যুক্তিতর্ক শেষে আদালত যে কোনো দিন রায়ের তারিখ ঘোষণা করতে পারেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে আজ বেলা ১১টায় শুনানি শুরু হওয়ার কথা রয়েছে।

এর আগে সকাল ৯টার দিকে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগার থেকে আদালতে আনা হয়। বর্তমানে তাদের ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়েছে। আদালত চত্বরে অতিরিক্ত পুলিশ সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

বুধবার (৩ জুন) মামলার আত্মপক্ষ সমর্থন ও সাফাই সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজকের দিনটি যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ধার্য করেন।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :

আপডেট সময় ১০:৪১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬