রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের ৫ জেলায় হঠাৎ বন্যার শঙ্কা সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিল উত্থাপন, জুয়ার ধারা বিলুপ্ত ফেনীতে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী

মোবাইল কিনে না দেওয়ায় বাবাকে কুপিয়ে জখম, গ্রেফতার ছেলে

বাংলা 71 নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের ফতুল্লায় মোবাইল ফোন কিনে না দেওয়ায় বাবাকে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগে সালমান (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

এর আগে, মঙ্গলবার দিবাগত গভীর রাতে ফতুল্লা ভুইগড় বাসস্ট্যান্ড সংলগ্ন ‘স’ মিল গলি এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত কামাল মিয়া (৪৫) বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানান, কামাল মিয়া ও তার ছেলে সালমান ভুইগড় বাজারে কাঁচামাল (তরকারি) বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। গত কয়েকদিন ধরে সালমান তার বাবার কাছে একটি ফোন কিনে দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে কামাল মিয়া মোবাইল কিনে দিতে অপারগতা প্রকাশ করেন।

এ নিয়ে মঙ্গলবার দিবাগত রাতে বাবা-ছেলের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সালমান ঘরে থাকা একটি বটি দিয়ে তার বাবার ওপর হামলা চালান। এতে কামাল মিয়ার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে শহরের খানপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে ঢাকায় পাঠানো হয়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুবুর আলম বলেন, আর্থিক লেনদেন ও মোবাইল সংক্রান্ত ঘটনায় বাবাকে কুপিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় বাবা বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ছেলে সালমানকে গ্রেফতারসহ বটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com