মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
এলপি গ্যাসের দাম কমেছে আদ-দ্বীন হাসপাতালে ছয় শিশু মৃত্যুর ঘটনায় পোস্টমর্টেম জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু মোকাবিলায় দেশজুড়ে ‘চিরুনি অভিযান’, হাসপাতাল-টেস্টে ছাড় ঘোষণা দুই সপ্তাহের মধ্যে বিএসইসিতে নতুন চেয়ারম্যান-কমিশনার নিয়োগ বিনিয়োগ ও রপ্তানিতে নরওয়ের সঙ্গে সম্পর্ক জোরদারে আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রামিসা হত্যা: আদালতে স্বজন-প্রতিবেশীদের সাক্ষীতে উঠে এলো ভয়াবহ চিত্র আমাদের সবার সন্তান থাকলেও তাদের সুরক্ষা বিষয়ে আমরা যথেষ্ট সচেতন নই: ডেপুটি স্পিকার ৪৮ ডিগ্রি তাপপ্রবাহে উত্তপ্ত উত্তর প্রদেশের বান্দা, ‘সব সময়ই যেন দুপুর’ সি‌ন্ডিকেটমুক্ত না করতে পারলে চলে যাব : প্রবাসী কল্যাণমন্ত্রী ‘বাজেট বরাদ্দের পরই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জুলাই-আগস্টে সিদ্ধান্ত’

সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উপহার দিলো প্রাণ-আরএফএল

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে একটি বিশেষ ঈদ আয়োজন করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপ। ‘ঈদ ফর অল’ ক্যাম্পেইনের আওতায় সম্প্রতি ঢাকার রায়েরবাজার ও মিরপুরে একটি এতিমখানায় ও ডে- কেয়ার সেন্টারে শিশুদের নিয়ে দুদিনব্যাপী আনন্দঘন ঈদ উৎসব আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শিশুরা বিভিন্ন খেলাধুলা, আড্ডা ও গল্পে মেতে উঠে উৎসবমুখর পরিবেশে ঈদের আনন্দ উপভোগ করে। এসময় প্রাণ-আরএফএল গ্রুপের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার হিসেবে স্কুল ব্যাগ, খাদ্য ও ড্রয়িং সামগ্রী দেওয়া হয়।

এ বিষয়ে প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন তা সবার মাঝে ছড়িয়ে দেওয়া যায়। আর এ বিশ্বাস থেকেই আমরা প্রতিবছরই ‘ঈদ ফর অল’ ক্যাম্পেইনটি আয়োজন করে থাকি। এবারের ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ঈদের আনন্দ উদযাপনের সুযোগ করে দিতে পেরে আমরা আনন্দিত।

তিনি বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ‘ঈদ ফর অল’ উদ্যোগটি নেওয়া হয়েছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com