মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
এলপি গ্যাসের দাম কমেছে আদ-দ্বীন হাসপাতালে ছয় শিশু মৃত্যুর ঘটনায় পোস্টমর্টেম জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু মোকাবিলায় দেশজুড়ে ‘চিরুনি অভিযান’, হাসপাতাল-টেস্টে ছাড় ঘোষণা দুই সপ্তাহের মধ্যে বিএসইসিতে নতুন চেয়ারম্যান-কমিশনার নিয়োগ বিনিয়োগ ও রপ্তানিতে নরওয়ের সঙ্গে সম্পর্ক জোরদারে আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রামিসা হত্যা: আদালতে স্বজন-প্রতিবেশীদের সাক্ষীতে উঠে এলো ভয়াবহ চিত্র আমাদের সবার সন্তান থাকলেও তাদের সুরক্ষা বিষয়ে আমরা যথেষ্ট সচেতন নই: ডেপুটি স্পিকার ৪৮ ডিগ্রি তাপপ্রবাহে উত্তপ্ত উত্তর প্রদেশের বান্দা, ‘সব সময়ই যেন দুপুর’ সি‌ন্ডিকেটমুক্ত না করতে পারলে চলে যাব : প্রবাসী কল্যাণমন্ত্রী ‘বাজেট বরাদ্দের পরই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জুলাই-আগস্টে সিদ্ধান্ত’

জাম খাওয়া নিয়ে বাগবিতণ্ডা, বাঁশের আঘাতে প্রাণ গেল কিশোরের

চাঁদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

চাঁদপুর শহরে জাম খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে ইয়াসিন (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার (২ জুন)বেলা ১১টায় শহরের  বড় স্টেশন যমুনা রোড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইয়াসিন যমুনা রোড এলাকার ইলিয়াসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০ টাকা দিয়ে জাম কিনে খাচ্ছিলেন কিশোর ইয়াসিন। এসময় একই এলাকার সাদেক প্রধানীয়ার ছেলে মুসা প্রধানীয়ার (১৭) বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মুসা প্রধানীয়া বাঁশ দিয়ে ইয়াসিনের মাথায় আঘাত করলে ইয়াসিন গুরুতর রক্তাক্ত আহত হয়।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। তবে, ঢাকায় নেওয়ার পথে রাজধনীর সাইনবোর্ড এলাকায় পৌঁছামাত্র ইয়াসিনের মৃত্যু হয়। পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে পুনরায় চাঁদপুরে ফিরছেন।

বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ বলেন, এ ঘটনার আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com