রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের ৫ জেলায় হঠাৎ বন্যার শঙ্কা সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিল উত্থাপন, জুয়ার ধারা বিলুপ্ত ফেনীতে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী

চট্টগ্রামে দুই কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

চট্টগ্রাম প্রতিনিধি:
  • আপডেট সময় সোমবার, ১ জুন, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে ৭৭ হাজার তিনশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ। একইসঙ্গে বাবু মোল্লা নামে এক মাদক কারবারিকে আটকও করা হয়েছে।

রোববার দিবাগত রাত আড়াইটার দিকে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্টে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক বাবু মোল্লা চুয়াডাঙ্গা পৌরসভার হকপাড়া এলাকার মৃত শফি মোল্লার ছেলে। কক্সবাজার থেকে যাত্রী নিয়ে একটি প্রাইভেটকার ঢাকার দিকে যাচ্ছিল। গাড়িটিতে ইয়াবা বহন করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জোরারগঞ্জ থানার সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে।

একপর্যায়ে একটি প্রাইভেটকারে থামানোর সংকেত দিলে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে গাড়িটি আটক করে তল্লাশি চালানো হলে বিশেষভাবে লুকিয়ে রাখা সাতটি প্যাকেট থেকে বিপুল পরিমাণ ইয়াবা পাওয়া যায়।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবার বড় একটি চালান জব্দ করা হয়েছে। আটক বাবু মোল্লা একটি সক্রিয় মাদক সিন্ডিকেটের সদস্য বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার বিষয়ে বিভিন্ন থানায় খোঁজখবর নেওয়া হচ্ছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আটক আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com