ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৩

ফরিদপুরের নগরকান্দায় ঢাকা-খুলনা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে উল্টে খাদে পড়ে গেছে। এ দুর্ঘটনায় বাসে থাকা ২৩ জন যাত্রী আহত হয়েছেন। 

রোববার (৩১ মে) বেলা ১১টার দিকে উপজেলার কাইচাইল ইউনিয়নের ঝাটুরদিয়া বাজার সংলগ্ন ব্রিজের পাশে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৪ জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে খুলনাগামী ‘আল বরাক’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেলা ১১টার দিকে ঝাটুরদিয়া বাজারের পাশের ব্রিজ পার হওয়ার পরপরই নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি মহাসড়কের বাম উল্টে পড়ে যায়। দুর্ঘটনার সময় বাসটিতে ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিলেন।

খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় উদ্ধারকাজ শুরু করেন। আহত যাত্রীদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই আমাদের টিম ফায়ার সার্ভিসের সঙ্গে মিলে উদ্ধার অভিযান চালায়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। অন্তত ২৩ জন আহত হয়েছেন।

তিনি বলেন, বাসটি উদ্ধার করে হাইওয়ে থানায় নেওয়ার প্রস্তুতি চলছে। দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :

আপডেট সময় ০২:৩৫:২২ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬