বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত এভারকেয়ারে নজরুল ইসলাম খান, ভিড় না করার অনুরোধ চিকিৎসকদের টেক্সটাইল, গবেষণা ও কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার : শিক্ষামন্ত্রী নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন সরকার জনগণের প্রতি খুবই আন্তরিক : হুমায়ুন কবির ৫ আগস্টের মধ্যে জুলাই জাদুঘর না খুললে জনগণ খুলে নেবে: নাহিদ ইসলাম দেশের সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে ঢাবির শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছেন

কোরবানির পশুর হাট ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ২৭ মে, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকার একটি কোরবানির পশুর হাট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন।

বুধবার (২৭ মে) ভেরিফায়েড পেজের পোস্টে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, পরিবারগুলো যখন ঈদুল আজহার প্রস্তুতি নিচ্ছে, তখন কোরবানির পশুর হাটের প্রাণবন্ত পরিবেশ কাছ থেকে দেখার অভিজ্ঞতা দারুণ ছিল। সবাইকে আনন্দময় ও শান্তিপূর্ণ ঈ দের শুভেচ্ছা।

প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন একটি গরুর হাটে ছাতা হাতে ঘুরে বেড়াচ্ছেন। এক ছবিতে তাকে কয়েকটি গরুর পাশে দাঁড়িয়ে হাসিমুখে ছবি তুলতে দেখা যায়। আরেকটি ছবিতে একটি কালো ছাগলের পাশে বসে থাম্বস-আপ দিচ্ছেন তিনি। অন্য একটি ছবিতে দেখা যায় সাজানো একটি বড় গরুর পাশে দাঁড়িয়ে ছবি তুলেছেন মার্কিন রাষ্ট্রদূত।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো প্রকাশের পর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন নেটিজেনরা।

আলি আহমদ নামের একজন লিখেছেন, গরুর হাটে রাষ্ট্রদূতকে দেখে আনন্দিত। উৎসবে সংহতি প্রকাশের জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ।

মাকসুদা জান্নাত নামের আরেক নেটিজেন মন্তব্য করেন, এটি একটি সুন্দর উদ্যোগ। রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানাই।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com