ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সম্মিলিত ইসলামী ব্যাংকের মানবসম্পদ কর্মকর্তা হলেন মনজুরুল আলম Logo দিনাজপুরে তাপমাত্রা নেমে ১৮ ডিগ্রি, বৃষ্টির সম্ভাবনা Logo ২৬ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি Logo গোপালগঞ্জ নিয়ে সতর্ক সরকার, এখনই অতি বল প্রয়োগ নয় Logo নারায়ণগঞ্জে সাত খুন মামলার আপিল শুনানি আজ Logo নামাজ পড়ে মহাসড়কে হাঁটছিলেন, ট্রাক চাপায় প্রাণ গেল দুজনের Logo গোপালগঞ্জ জেলার নবাগত এসপি প্রত্যুষ কুমার মজুমদারের দায়িত্ব গ্রহণ Logo বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম Logo যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নে বাংলাদেশে নতুন সুযোগ তৈরি হবে: পররাষ্ট্র মন্ত্রণালয় Logo বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ রূপ নিল ঘূর্ণিঝড় ‘আকভানে’, ৪ সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত

পাকিস্তানে ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত বেড়ে ১৯

পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে প্রাণহানির সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। বিস্ফোরণের এক সপ্তাহ পর সোমবার প্রাণহানির নতুন এই তথ্য জানিয়েছেন দেশটির সরকারি কর্মকর্তারা।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলে তেল ট্যাঙ্কার বিস্ফোরণে নিহতের সংখ্যা ১৯ জনে পৌঁছেছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

গত ২৮ এপ্রিল বেলুচিস্তান প্রদেশের নোশকি জেলার একটি স্থানে ট্যাঙ্কার বিস্ফোরণের এই ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই দিন নোশকির একটি মার্কেটের কাছে জ্বালানিবাহী ট্যাঙ্কার উল্টে যায়। পরে সেই ট্যাঙ্কারে আগুর ধরে যায়। এ সময় ট্যাঙ্কার থেকে পড়ে যাওয়া তেল সংগ্রহের জন্য লোকজন জড়ো হন। এর এক পর্যায়ে ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ ঘটে।

এই ঘটনায় ৬০ জনেরও বেশি আহত হয়েছেন। পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য করাচির বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। স্থানীয় পুলিশ কর্মকর্তা মুহাম্মদ হাসান মেনগাল এএফপিকে বলেছেন, ‘‘ট্যাঙ্কার বিস্ফোরণে প্রাণহানির সংখ্যা বেড়ে ১৯ জনে পৌঁছেছে।’’

বেলুচিস্তানের সরকার বলেছে, বিস্ফোরিত ট্যাঙ্কারে ইরান থেকে চারাচালানকৃত তেল পাচার করছিল একটি চক্র। ট্যাঙ্কারটি বিস্ফোরণে চালক-সহ ১৯ জন নিহত হয়েছেন। বিস্ফোরণে আহত হয়েছেন আরও ৬০ জনের বেশি। আহতদের মধ্যে অনেকের শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। উল্টে যাওয়া ট্যাঙ্কারটি মেরামতের সময় আগুন ধরে যায়।

দেশটির কর্মকর্তারা বলেছেন, করাচিতে নিয়ে যাওয়া বেশিরভাগ আহত ব্যক্তির শরীরের ৭০ থেকে ৮০ শতাংশ পুড়ে গেছে। নিহতদের ১৬ জনের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া বাকি তিনজনের মরদেহ এখনও কোয়েটায় রয়েছে।

বাংলা৭১নিউজ/এসএম

Tag :
জনপ্রিয় সংবাদ

সম্মিলিত ইসলামী ব্যাংকের মানবসম্পদ কর্মকর্তা হলেন মনজুরুল আলম

পাকিস্তানে ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত বেড়ে ১৯

আপডেট সময় ০৫:১৮:১৬ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫