বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত এভারকেয়ারে নজরুল ইসলাম খান, ভিড় না করার অনুরোধ চিকিৎসকদের টেক্সটাইল, গবেষণা ও কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার : শিক্ষামন্ত্রী নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন সরকার জনগণের প্রতি খুবই আন্তরিক : হুমায়ুন কবির

আফতাবনগরে অটোরিকশায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় সোমবার, ৫ মে, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

রাজধানীর রামপুরার আফতাবনগরে অটোরিকশার চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে আজরাত সাদিয়া (২৩) নামের এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (৫ মে) দুপুর সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই মো. তানজিম নওশাদ জানান, আমার বোন কিশোরগঞ্জ কলেজে শিক্ষার্থী ছিল। আফতাবনগরে পাসপোর্ট অফিসে কাজ শেষে অটোরিকশায় করে মেজো বোনের বাসায় কালাচাঁদপুরে যাওয়ার জন্য অটোরিকশায় ওঠে। যাত্রাপথে চাকার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com