ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ ও রায়হানের দুই সহযোগী গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ ও রায়হানের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) উত্তর জোন। 

শনিবার (২৩ মে) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে পুলিশ জানায়, শুক্রবার (২২ মে) রাত সাড়ে ১১টার দিকে নগরীর চান্দগাঁও থানার পুরাতন চান্দগাঁও পাঠানিয়া এলাকার গোদা গোলাম নাজির সড়কের জাকির হোসেন কন্ট্রাক্টরের ভাড়া বাসায় বিশেষ অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তল ও ৩০ রাউন্ড তাজাগুলিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা তাদের কাছে অস্ত্র ও গুলি থাকার কথা স্বীকার করলে তাদের দেহ তল্লাশি করে চাইনিজ ও আমেরিকান দুটি পিস্তল এবং একটি পিস্তলের খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এছাড়া তাদের কাছ থেকে ৭ ও ৮ রাউন্ড তাজা গুলিসহ দুটি ম্যাগাজিন এবং ১৫ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজও পাওয়া যায়। 

গ্রেপ্তাররা হলেন- চট্টগ্রামের রাউজান উপজেলার আধারমানিক এলাকার অলি মিয়ার হাটের মোজাম্মেল হকের ছেলে মো. শুভ (২২) ও একই উপজেলার কদলপুর ইউনিয়নের শমসের পাড়া এলাকার মৃত বাচা মিয়ার ছেলে মো. সুমন(৩৩)।

পুলিশের দাবি, উদ্ধার হওয়া পিস্তল, গুলি ও কার্তুজ গ্রেপ্তাররা নিজেদের হেফাজতে রেখে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ ও রায়হানের নির্দেশে চট্টগ্রাম নগরীতে ও বিভিন্ন উপজেলায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল।

এছাড়া চট্টগ্রামের চন্দনপুরা এলাকায় সাম্প্রতিক সময়ে চাঁদার দাবিতে স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমানের বাড়িতে একাধিকবার গুলি বর্ষণের ঘটনায় এবং বায়েজিদ বোস্তামি এলাকার রৌফাবাদে বোনের বাসায় বেড়াতে এসে হত্যাকাণ্ডের শিকার মো. রাজুকে হত্যার ঘটনায়ও তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়া যাচ্ছে বলে জানায় পুলিশ। 

কে এই বড় সাজ্জাদ? 

সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদ হলেন চট্টগ্রামের একজন শীর্ষ সন্ত্রাসী এবং আন্ডারওয়ার্ল্ডের পরিচিত ডন। নব্বইয়ের দশক থেকে তিনি আলোচনায় আসেন এবং তার বিরুদ্ধে খুন, অস্ত্র ও চাঁদাবাজিসহ এক ডজনেরও বেশি মামলা রয়েছে। বর্তমানে তিনি বিদেশে পলাতক থাকলেও তার সহযোগীদের মাধ্যমে চট্টগ্রামের অপরাধজগৎ নিয়ন্ত্রণ করেন। 

কে এই রায়হান? 

রাউজান উপজেলার ৭ নম্বর ইউনিয়নের জুরুরকুল খলিফা বাড়ির মৃত বদিউল আলমের ছেলে মো. রায়হান। চট্টগ্রাম মহানগর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী অন্তত ২০ মামলার আসামি সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের (বর্তমানে কারাবন্দি) অন্যতম সহযোগী সে। 

পুলিশ জানায়, রায়হানের বিরুদ্ধে গত বছরের ৫ আগস্টের পর চট্টগ্রাম নগরী ও জেলায় জোড়া খুনসহ বিভিন্ন অভিযোগে ১৫টি মামলা হয়েছে। এর মধ্যে ৮টি হত্যা মামলা।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ ও রায়হানের দুই সহযোগী গ্রেপ্তার

আপডেট সময় ০৭:৩৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬