বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ইয়াবা সেবন করে রামিসার ওপর পৈশাচিক নির্যাতন চালায় ঘাতক সোহেল দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড খাল ও নদী খননের মাধ্যমে ভূমিকম্প মোকাবেলা করতে হবে: প্রধানমন্ত্রী জ্বালানি থেকে এআই, ২০ চুক্তিতে স্বাক্ষর করলেন শি-পুতিন এ দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল আগামী তিন বছরের মধ্যে অর্গানিক মাংস রপ্তানির ঘোষণা প্রাণিসম্পদ মন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী ‘সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করার প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে’ লন্ডনে শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা আনসার বাহিনীকে আরও দক্ষ-গতিশীল করে তুলবে: প্রধানমন্ত্রী

ডুয়েট ফাঁকা, ভিসির সঙ্গে আন্দোলনকারীদের বৈঠক

গাজীপুর প্রতিনিধি:
  • আপডেট সময় বুধবার, ২০ মে, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) প্রায় সব শিক্ষার্থী মঙ্গলবার রাতে গ্রামের বাড়ি চলে গেছে। ‘লাল কার্ড’ ও ‘ব্লকেড’ কর্মসূচির পর মঙ্গলবার বিকেলে ডুয়েটে ‘কমপ্লিট শাটডাউন’ বা ক্যাম্পাসে পুরোপুরি কার্যক্রম বন্ধ ঘোষণার পর আজ বুধবার একেবারে ফাঁকা হয়ে গেছে পুরো ক্যাম্পাস। 

ক্যাম্পাসে গিয়ে দেখা গেছে, প্রধান ফটকসহ পকেট গেটও বন্ধ। কোনো শিক্ষার্থীর দেখা মেলেনি। টেলিফোনে শিক্ষার্থীরা জানিয়েছেন, মঙ্গলবার রাতেই বেশির ভাগ শিক্ষার্থী বাড়িতে চলে গেছে। যাদের বাড়ি অনেক দূরে তারা বুধবার সকালে ক্যাম্পাস থেকে বের হয়েছেন। এ কারণে সকাল ৯টা পর্যন্ত পকেট গেট খোলা ছিল। 

অন্যদিকে আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্য থেকে ১৫-২০ জনকে নিয়ে বৈঠক করেছেন নবনিযুক্ত ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল। বুধবার বেলা ১১টার দিকে ডুয়েটের পাশে উপজেলা পরিষদে এ বৈঠক হয় বলে জানান একাধিক শিক্ষক। 

ডুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. খসরু মিয়া সমকালকে বলেন, শিক্ষার্থীদের সঙ্গে ভিসি একাই মিটিং করেছেন। সেখানে অন্য কোনো শিক্ষক বা কেউ ছিলেন না। ভিসির বরাত দিয়ে তিনি বলেন, আমাদের আলোচনা চলছে। তবে বলার মতো কোনো সমাধানে আসতে পারেননি। 

সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড.মো. রফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার গাজীপুর মেট্রোপলিটন সদর দপ্তরের সভাকক্ষে শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন ভিসি। শিক্ষকরা ভিসিকে শিক্ষার্থীদের ৩ দফা দাবি সম্পর্কে অবহিত করেন।

নবনিযুক্ত ভিসি শিক্ষকদের মাধ্যমে ছাত্রদের অনুরোধ করেছিলেন অন্তত আন্দোলনকারীদের সঙ্গে যেন একবার বসার সুযোগ দেওয়া হয়। সেই অনুরোধ রক্ষা করেছে শিক্ষার্থীরা। তবে বুধবারের বৈঠকে কী আলোচনা হয়েছে সেটা বলা যাচ্ছে না।

সংঘর্ষ, হামলা-ভাঙচুর আর টানা ছয়দিনের বিক্ষোভে টালমাটাল ছিল ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)। ভিসি নিয়োগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলনে অচল হয়ে যায় ডুয়েট। নবনিযুক্ত ভিসিকে প্রত্যাহার করে নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে ডুয়েটের কোনো শিক্ষককে ভিসি নিয়োগ দেওয়াসহ তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা শাটডাউন কর্মসূচি চালিয়ে যাবে বলে ঘোষণা দেওয়া হয় মঙ্গলবার।

এ দিন বিকেলে পুরো ক্যাম্পাসে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেন পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র হাসানুর রহমান। লাল কার্ড ও ব্লকেড কর্মসূচির পর আন্দোলনের ষষ্ঠ দিনে ‘কমপ্লিট শাটডাউন ’ঘোষণা করা হয়। 

আন্দোলনের পাশাপাশি আলোচনার পথ খোলা রয়েছে জানিয়ে শিক্ষার্থী হাসানুর রহমান বলেন, ‘মিথ্যা ট্যাগ ও মামলা দিয়ে আন্দোলন দমানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু শিক্ষার্থীরা নতুন ভিসির পদত্যাগসহ তিন দফা দাবিতে অনড় রয়েছে। আলোচনার মাধ্যমে সমাধান না হলে আরও কঠোর আন্দোলন চলবে।’ এ সময় ক্যাম্পাসে কোনো ধরনের ছাত্র রাজনীতি করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

ডুয়েটের প্রশাসনিক বিভাগের এক কর্মকর্তা জানান, ভেতরের সব কিছু বন্ধ রয়েছে। কোনো কার্যক্রম চলছে না। বৃহস্পতিবার ঈদের ছুটি শুরু হবে। 

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com