ঢাকা ০৯:২১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ‘আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা’ Logo চলমান প্রকল্প নির্ধারিত সময়ে শেষ করতে হবে: বিমানমন্ত্রী Logo গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী Logo নতুন কুঁড়ি স্পোর্টসে বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী Logo মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ Logo এসএফএস ফাইন্যান্সে ২২ কোটি টাকা আত্মসাৎ, নথি তলব দুদকের Logo ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি Logo ভারতের আন্দোলনের সফলতাকে নিজেদের বলে দাবি করেছে জামায়াতের বুদ্ধিজীবীরা: রাশেদ খাঁন Logo নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে : মহিলা পরিষদ Logo তিন শর্তে লাইসেন্স ফিরে পেলো আদ্-দ্বীন হাসপাতাল

রূপালী ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি থেকে মার্চ, ২০২৬ পর্যন্ত) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ধস নেমেছে। এ সময়ে ব্যাংকটি শেয়ারপ্রতি লোকসান করেছে ৩ টাকা ৩৯ পয়সা।

সোমবার (১৮ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, রূপালী ব্যাংক চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি থেকে মার্চ,২০২৬ পর্যন্ত) ব্যাংকটির ডাইলোটেড কনসোলিডেটেড শেয়ারপ্রতি লোকসান করেছে ৩ টাকা ৩৯ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ৬ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটি লোকসানে পড়ে মুনাফায় ধস নেমেছে।

রূপালী ব্যাংক জানায়, মোট পরিচালন আয় কমে যাওয়ায় মুনাফায় এই নেতিবাচক প্রভাব পড়েছে।

তবে নগদ অর্থপ্রবাহে উন্নতি হয়েছে ব্যাংকটির। চলতি বছরের প্রথম তিন মাসে শেয়ারপ্রতি পরিচালন নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৬ টাকা ৬১ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২ টাকা ৭৭ পয়সা। আমানত বেড়ে যাওয়ায় নগদ অর্থপ্রবাহ বেড়েছে বলে জানিয়েছে ব্যাংকটি।

এদিকে, চলতি বছরের ৩১ মার্চ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১১ টাকা ৩০ পয়সা। গত বছরের ডিসেম্বর শেষে যা ছিল ১৪ টাকা ৬৩ পয়সা।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

‘আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা’

রূপালী ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ

আপডেট সময় ০৬:২০:১৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬