বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
১০ মিনিটের ব্যবধানে ২ গোল করে ইংল্যান্ডকে জেতালেন কেইন জ্বালানি খাতে সহায়তা বাড়াচ্ছে জাপান, নৌবাহিনী পাচ্ছে ৫ প্যাট্রোল বোট রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ রাত পোহালেই এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩ রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হিলি স্থলবন্দরে ৭৬ যানবাহন নিলামে উঠবে রবিবার

দিনাজপুর প্রতিনিধি:
  • আপডেট সময় শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

হিলি স্থলবন্দর কাস্টমস বিভাগের উদ্যোগে বিভিন্ন ধরনের ৭৬টি যানবাহন আগামীকাল রবিবার নিলামে উঠবে। নিলামের তারিখ ঘোষণা করে হিলি স্থলবন্দর কর্তৃপক্ষ শিডিউল বিক্রি করেছে।

দিনাজপুর হিলি স্থলবন্দর কাস্টমস বিভাগের রাজস্ব কর্মকর্তা মো. শফিউল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিভিন্ন সময়ে সীমান্তরক্ষী বাহিনী এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক বিভিন্ন ধরনের মালিকবিহীন যানবাহন হিলি স্থলবন্দর কাস্টমস বিভাগে জমা দেওয়া হয়েছে।

যানবাহনগুলো দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় থাকায় ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়ছে। এসব বিবেচনায় মালিকবিহীন যানবাহনগুলো আদালতের অনুমতি সাপেক্ষে প্রকাশ্য নিলামে বিক্রি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

তিনি জানান, আগামীকাল রবিবার হিলি স্থলবন্দর কাস্টমস বিভাগের কার্যালয়ে শিডিউল ক্রেতাদের উপস্থিতিতে তালিকাভুক্ত বিভিন্ন ধরনের ৭৬টি যানবাহন বিক্রি করা হবে।

হিলি কাস্টমস বিভাগের সহকারী কমিশনার নার্গিস বেগম জানান, রবিবার সাধারণ নিলামের মাধ্যমে বিধি অনুযায়ী শিডিউল ক্রেতাদের মধ্যে সর্বোচ্চ মূল্যদাতার কাছে অগ্রাধিকার ভিত্তিতে যানবাহন বিক্রি করা হবে। এদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কাস্টমস অফিস চত্বরে নিলাম কার্যক্রম চলবে।

তিনি জানান, নিলামে ৭৬টি বিভিন্ন ধরনের যানবাহন বিক্রি করা হবে। এর মধ্যে রয়েছে ১২টি মোটরসাইকেল, ৬২টি বাইসাইকেল, একটি ইজিবাইক এবং একটি প্যাডেল ভ্যান। যার মূল্য প্রায় এক কোটি টাকা।

কাস্টমস অফিস সূত্রে জানা যায়, নিলামে অংশগ্রহণের জন্য নির্ধারিত শিডিউলের মূল্য রাখা হয়েছে ৩০০ টাকা। টেন্ডার জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত ১০৬টি শিডিউল বিক্রি হয়েছে।

হিলি কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, সর্বশেষ ২০২২ সালে সাধারণ নিলাম অনুষ্ঠিত হয়েছিল। গত ১৪ মে টেন্ডার জমা দেওয়ার শেষ দিনে ১০৬টি শিডিউল বিক্রি করা হয়। দীর্ঘ সময় পর আবারও নিলাম আয়োজন করা হচ্ছে।

অনেকেই এসব যানবাহন নিলামে কিনতে শিডিউল কিনে নিয়েছেন। শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে যানবাহনগুলো নিলামে বিক্রির জন্য হিলি কাস্টমস বিভাগ সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে।

বাংলা৭১নিউজ/এআরকে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com