বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত এভারকেয়ারে নজরুল ইসলাম খান, ভিড় না করার অনুরোধ চিকিৎসকদের টেক্সটাইল, গবেষণা ও কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার : শিক্ষামন্ত্রী নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন সরকার জনগণের প্রতি খুবই আন্তরিক : হুমায়ুন কবির ৫ আগস্টের মধ্যে জুলাই জাদুঘর না খুললে জনগণ খুলে নেবে: নাহিদ ইসলাম দেশের সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে ঢাবির শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছেন

জাবি ছাত্রীকে ধর্ষণচেষ্টা : অভিযুক্তের তথ্য চেয়ে পুলিশের পুরস্কার ঘোষণা

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে আক্রমণ ও ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্ত যুবকের পরিচয়-অবস্থান জানাতে সহযোগিতা চেয়ে জরুরি জনসচেতনতামূলক বার্তা দিয়েছে পুলিশ সদর দপ্তর। কেউ অভিযুক্তের নাম, পরিচয় ও অবস্থান জানাতে তথ্য দিয়ে সহযোগিতা করলে তথ্যদাতাকে পুরস্কৃত করা হবে।

শনিবার(১৬ মে) পুলিশ সদর দপ্তর ক্ষুদে বার্তায় জানিয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে আক্রমণ ও ধর্ষণচেষ্টার ঘটনায় সিসিটিভি ফুটেজে দেখা এই ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

কেউ যদি উক্ত ব্যক্তির পরিচয়, অবস্থান বা সংশ্লিষ্ট কোনো তথ্য জানেন, তাহলে অনুগ্রহ করে নিম্নের হোয়াটসঅ্যাপ নম্বরে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। নির্ভরযোগ্য তথ্যদাতাকে পুরস্কৃত করা হবে। 

তথ্য প্রদানে ০১৩২০-০৮৯৩০৫ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হলো।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com