রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের ৫ জেলায় হঠাৎ বন্যার শঙ্কা সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিল উত্থাপন, জুয়ার ধারা বিলুপ্ত ফেনীতে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী

রাজশাহীতে বনলতা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

রাজশাহী প্রতিনিধি:
  • আপডেট সময় সোমবার, ৫ মে, ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা রুটে চলাচল করা বনলতা এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুতের ঘটনা ঘটেছে।

সোমবার (৫ মে) সকাল ৭টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বনলতা এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে যাত্রা করে। এরপরে রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছালে একটি বগির চাকা ভেঙে লাইনচ্যুতের ঘটনা ঘটে। তবে এতে প্রাথমিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।

ট্রেনটির যাত্রীরা বলেন, প্রতিদিনের মতো স্বাভাবিকভাবেই চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসে বনলতা এক্সপ্রেস। রাজশাহী রেলওয়ে স্টেশনে প্ল্যাটফর্মের কাছে ঢুকেও যায়। এমন সময় একটি বগির চাকা ভেঙে লাইনচ্যুত হয় ট্রেনটি। এসময় বিকট শব্দে আতঙ্কিত হয়ে বগি থেকে নেমে যান যাত্রীরা। পরে রেলের লোকজন ঘটনাস্থলে আসে।

বিষয়টি নিশ্চিত করে রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার শহীদুল ইসলাম বলেন, লাইনচ্যুত হওয়ায় বনলতার যাত্রায় বিলম্ব হবে। পরে বিস্তারিত জানানো হবে। তবে অন্য ট্রেনের যাত্রায় কোনো সমস্যা নেই।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com