ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

হবিগঞ্জে দুই কোটি টাকার ভারতীয় গলদা চিংড়ির রেণু পোনা জব্দ

হবিগঞ্জে প্রায় দুই কোটি টাকা মূল্যের ভারতীয় গলদা চিংড়ির রেণু পোনা জব্দ করে খোয়াই নদীতে অবমুক্ত করা হয়েছে।

মঙ্গলবার বিকেল ৩টার দিকে শহরতলীর মশাজান ব্রিজ এলাকায় এ রেণু পোনাগুলো নদীতে অবমুক্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা শরিফুল আলমসহ বিজিবির সদস্যরা।

হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, মঙ্গলবার সকালে জেলার মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকা থেকে ভারতীয় অবৈধ গলদা চিংড়ির রেণু পোনাসহ ১০০টি কার্টুন আটক করা হয়। জব্দকৃত রেণু পোনার আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা। তিনি বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

জেলা মৎস্য কর্মকর্তা শরিফুল আলম বলেন, মূলত সিলেট বিভাগে গলদা চিংড়ির রেণু পোনার উৎপাদন কম হওয়ায় ভারতীয় চোরাকারবারিরা সুযোগ নিয়ে এসব অবৈধভাবে দেশে পাচার করছে। তিনি বিজিবির এ উদ্যোগকে প্রশংসনীয় বলে উল্লেখ করেন।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

হবিগঞ্জে দুই কোটি টাকার ভারতীয় গলদা চিংড়ির রেণু পোনা জব্দ

আপডেট সময় ০৩:২৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬