বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত উষ্ণ অভ্যর্থনার জন্য মাল‌য়ে‌শিয়ার প্রতি কৃতজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে চলমান আলোচনার সফলতা কামনা প্রতিমন্ত্রীর নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী নকল শব্দটির কবর দিয়েছি, আর কথা বলতে চাই না : শিক্ষামন্ত্রী রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি মোতায়েন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী ফ্রান্সে তীব্র গরম-তাপপ্রবাহে ২ দিনে ১৮ জনের মৃত্যু চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হজের ভিসা আবেদনের শেষ সময় জানাল ধর্ম মন্ত্রণালয়

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় রবিবার, ৪ মে, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

হজে যেতে আগ্রহী ব্যক্তিদের সোমবার (৫ মে) দুপুর ১২টার মধ্যে ভিসার আবেদন করার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় হজে যেতে পারবেন না হজযাত্রীরা। 

 রোববার লিড বা সমন্বয়কারী এজেন্সিগুলোর কাছে পাঠানো এক চিঠিতে এ কথা জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। এখন পর্যন্ত ১০ হাজারের বেশি হজযাত্রীর ভিসা হয়নি বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। 

ধর্ম মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় শনিবার (৩ মে) দুপুর ১২টায় জরুরি ক্ষুদেবার্তা পাঠিয়ে জানিয়েছে, যেসব হজযাত্রীর পাসপোর্ট, বায়োমেট্রিক, হোটেল বা বাড়ি ও ফ্লাইটের তথ্য দিয়ে এখনও ভিসার আবেদন দাখিল করা হয়নি তাদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অর্থাৎ ৫ মে দুপুর ১২টার মধ্যে ভিসার আবেদন নুসুক মাসার প্ল্যাটফর্মে দাখিল করতে হবে। 

ওই সময়ের পরে নুসুক মাসার প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া হবে। এরপর আর কোনোভাবেই ভিসার আবেদন দাখিল করা যাবে না। উল্লিখিত সময়ের মধ্যে যে হজযাত্রীদের ভিসার আবেদন দাখিল করা হবে না তারা ২০২৫ সালে হজে যেতে পারবেন না।

এ পরিপ্রেক্ষিতে যেসব হজযাত্রীর ভিসার আবেদন নুসুক মাসার প্ল্যাটফর্মে এখন পর্যন্ত দাখিল করা হয়নি তাদের পাসপোর্ট, বায়োমেট্রিক এনরোলমেন্ট, বাড়ি বা হোটেল ও ফ্লাইটের তথ্যসহ ভিসার আবেদন আগামী ৫ মে দুপুর ১২টার মধ্যে জমা দিতে সংশ্লিষ্ট সব লিড এজেন্সিকে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

চিঠিতে আরও বলা হয়, হজ এজেন্সির অবহেলার কারণে কোনও হজযাত্রীর ভিসার আবেদন ৫ মে দুপুর ১২টার মধ্যে দাখিল করা না হলে তার দায়-দায়িত্ব সংশ্লিষ্ট লিড এজেন্সিকে বহন করতে হবে। এ ক্ষেত্রে সমন্বয়কারী এজেন্সির কোনও অবহেলা দেখা গেলে এ বিষয়ে দায়-দায়িত্ব বহন করতে হবে তাদেরও। 

লিড এজেন্সি বা সমন্বয়কারী এজেন্সির অবহেলার কারণে কোনও হজযাত্রীর হজে যাওয়া অনিশ্চিত হলে ওই সমন্বয়কারী এজেন্সি বা লিড এজেন্সির বিরুদ্ধে হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন-২০২১ এবং হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা-২০২২ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হয় ২৯ এপ্রিল। সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট ৩১ মে।

বাংলা৭১নিউজ/এসএন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com