ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল Logo সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না: তথ্যমন্ত্রী Logo সরকারের মধ্যে কিছু লোক গুপ্ত থেকে সরকারের ক্ষতি করছে : বাকৃবি উপাচার্য Logo পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ Logo সোনাগাজীতে হচ্ছে দেশের বৃহত্তম ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র Logo বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করেছে ভারত: রিজভী Logo বাঁধ মেরামত ও দুর্যোগ মোকাবিলায় ১৪০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে Logo হজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিন Logo বাকহুইটের ফলন বাড়াতে আধুনিক জিনোমিক্স নিয়ে হাবিপ্রবিতে আন্তর্জাতিক সেমিনার Logo শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে

কক্সবাজারে ‘রহস্যময়’ আলোর ঝলক, জনমনে কৌতূহল

কক্সবাজার সমুদ্রসৈকতের আকাশে হঠাৎ রহস্যময় আলোর ঝলক দেখা দিয়েছে।

শুক্রবার (৮ মে) সন্ধ্যা ৭টার দিকে সৈকতের লাবণী পয়েন্ট এলাকায় এই দৃশ্য দেখা যায়। প্রায় এক মিনিট স্থায়ী হওয়া এই আলোর ঝলক ঘিরে পর্যটক ও স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর হঠাৎ আকাশে অস্বাভাবিক উজ্জ্বল আলো দেখা যায়। মুহূর্তেই বিষয়টি সৈকতে অবস্থানরত দর্শনার্থীদের নজরে আসে এবং অনেকেই তা মোবাইল ফোনে ভিডিও করেন।

সুগন্ধা পয়েন্ট এলাকায় অবস্থান করা স্থানীয় বাসিন্দা আবুল হাসান বলেন, “আমি ও আমার চার বন্ধু সৈকতে বসেছিলাম। হঠাৎ সন্ধ্যা ৭টার দিকে আকাশে ভিন্ন ধরনের একটি আলো দেখতে পাই। দ্রুত মোবাইল ফোনে সেটি ধারণ করি। আলোটি প্রায় এক মিনিটের মতো স্থায়ী ছিল। তবে এটি আসলে কী ছিল, তা বুঝতে পারিনি।”

এদিকে, অ্যাডভোকেট কেফায়েত উল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যমে ওই আলোর ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘ঠিক ইরানি মিসাইলের মতো কক্সবাজার সমুদ্রসৈকত থেকে আমিও দেখলাম। আপনাদেরও দেখার সুযোগ করে দিলাম।’

ঘটনাটি নিয়ে কক্সবাজার আবহাওয়া অফিস জানিয়েছে, এটি কোনো আবহাওয়াজনিত ঘটনা নয়।

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান বলেন, ‘এটি ভারতের জলসীমার দিকে দেখা গেছে। অনেকেই ধারণা করছেন, এটি দূরপাল্লার কোনো মিসাইল পরীক্ষার আলোর প্রতিফলন হতে পারে। তবে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।’

রহস্যময় এই আলোর প্রকৃত উৎস সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল

কক্সবাজারে ‘রহস্যময়’ আলোর ঝলক, জনমনে কৌতূহল

আপডেট সময় ১০:৩৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬