ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরের রাজপরিবারে জন্ম, কৈশোরে মুম্বাইয়ের বস্তিতে বাস— কে এই গায়িকা Logo ককরোচ পার্টির আন্দোলন মোদি সরকারের জন্য বিপদঘণ্টা Logo স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে দেবে না ইসি! Logo শিল্পকলায় রুনা লায়লার সংগীতানুষ্ঠান শুক্রবার Logo প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক Logo শহীদ জিয়ার রাজনীতিক হয়ে ওঠার পেছনে অন্যতম কারিগর ছিলেন যাদু মিয়া: তথ্যমন্ত্রী Logo জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি Logo সরকার সাইবার বুলিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা Logo তেজগাঁওয়ে ভাঙারি ব্যবসায়ী হত্যা, র‌্যাবের হাতে গ্রেপ্তার ২

আরব আমিরাত ও পাকিস্তান সিরিজের দল ঘোষণা, নতুন অধিনায়ক লিটন

চলতি মাসে পাকিস্তান সফরে যাওয়ার আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। ইতিমধ্যে সিরিজের সূচি চূড়ান্ত করেছে আমিরাত ক্রিকেট বোর্ড। আরব আমিরাত ও পাকিস্তান সিরিজকে সামনে রেখে লিটন দাসকে অধিনায়ক করে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। 

সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে চোটের কারণে ছিলেন না নাজমুল হোসেন শান্ত। নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দিয়েছিলেন লিটন দাস। তার নেতৃত্বে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন এই উইকেটরক্ষক ব্যাটার। 

লিটনের ডেপুটি হিসেবে আছেন স্পিন বোলিং অলরাউন্ডার শেখ মেহেদি হাসান। তবে তাকে শুধু এই দুটি সিরিজের জন্যই দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও কয়েকজনকে সহ-অধিনায়ক করে দেখবে বিসিবি। এরপর একজনকে বেছে নেবে। এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।

আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, শামীম পাটোয়ারী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরীফুল ইসলাম।

বাংলা৭১নিউজ/এসএম

Tag :
জনপ্রিয় সংবাদ

ফরিদপুরের রাজপরিবারে জন্ম, কৈশোরে মুম্বাইয়ের বস্তিতে বাস— কে এই গায়িকা

আরব আমিরাত ও পাকিস্তান সিরিজের দল ঘোষণা, নতুন অধিনায়ক লিটন

আপডেট সময় ০৫:০৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫