বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না: প্রধানমন্ত্রী ব্যাংক-আর্থিক খাতে রাজনৈতিক ব্যক্তিদের নিয়োগ দেওয়া হবে না: অর্থমন্ত্রী রাজনৈতিক কারণে দায়ের করা ২৩৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে : আইনমন্ত্রী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখনন করা হবে হাওড়ে ক্ষতিগ্রস্ত কৃষককে তিন মাস সহায়তা: প্রধানমন্ত্রী বেঙ্গালুরুতে হাসপাতালের দেওয়াল ধসে শিশুসহ নিহত ৭ বাংলাদেশ-ইইউ সম্পর্ক আরও কার্যকরে গুরুত্বারোপ পররাষ্ট্র উপদেষ্টার নৌ-অবরোধ না তুললে ‘নজিরবিহীন’ পদক্ষেপের হুঁশিয়ারি ইরানের বোয়িং বিমান চুক্তি আজ, ১৪টি উড়োজাহাজ কিনছে সরকার সকালের মধ্যে ১৯ জেলায় বজ্রবৃষ্টিসহ ঝড়ের শঙ্কা

দ. আফ্রিকায় মিনিবাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১৫

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ৪ মে, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে
দক্ষিণ আফ্রিকার গ্রামাঞ্চলে রাতের বেলায় একটি যাত্রীবাহী মিনিবাস ট্যাক্সি ও একটি পিকআপ ট্রাকের সংঘর্ষে ১৫ জন নিহত ও অনেকেই আহত হয়েছে। দেশটির পরিবহন কর্মকর্তারা রবিবার এ তথ্য জানিয়েছেন।

প্রাদেশিক পরিবহন মুখপাত্র উনাথি বিনকোস কর্মকর্তা সম্প্রচারমাধ্যম নিউজরুম আফ্রিকাকে জানান, স্থানীয় সময় শনিবার দিবাগত মধ্যরাতে জোহানেসবার্গ থেকে প্রায় এক হাজার কিলোমিটার দক্ষিণে পূর্ব কেপ শহর মাকোমার কাছে দুর্ঘটনাটি ঘটে। এতে ১৫ জন নিহত ও পাঁচজন গুরুতর আহত হয়েছে।

আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।বিনকোস আরো বলেন, নিহতদের মধ্যে উভয় যানবাহনের চালকও রয়েছেন। আর বাকি মিনিবাসটির ১৩ জন যাত্রী। মিনিবাসটি কন্স শহর থেকে প্রায় এক হাজার কিলোমিটারের দূরে কেপটাউনে যাচ্ছিল বলে জানা গেছে।

তবে কিভাবে এ দুর্ঘটনা ঘটেছে তা জানার জন্য তদন্ত করা হবে। দক্ষিণ আফ্রিকার উন্নত ও ব্যস্ত সড়কব্যবস্থা রয়েছে। তার পরও দেশটিতে সড়ক দুর্ঘটনার হার বেশি, যার বেশির ভাগই দ্রুতগতি, বেপরোয়া গাড়ি চালানো ও অনুপযুক্ত যানবাহনের কারণে হয়ে থাকে। রোড ট্রাফিক ম্যানেজমেন্ট করপোরেশনের সর্বশেষ তথ্য অনুসারে, ২০২৩ সালে সড়ক দুর্ঘটনায় ১১ হাজার ৮০০ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে, যার মধ্যে পথচারী প্রায় ৪৫ শতাংশ।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com