বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী ‘সবাই তোমাকে ঘৃণা করে’— নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, কড়া পাহারায় বিজিবি স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা তিস্তার পানি বিপৎসীমার ওপরে, খুলে দেওয়া হয়েছে সব জলকপাট দেশের বাজারে কমল সোনার দাম

‘কিং’-এর জন্য রোমান্টিক নাচের দৃশ্যের শুটিং করলেন শাহরুখ খান ও দীপিকা পাডুকোন

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

বলিউড তারকা শাহরুখ খান ও দীপিকা পাডুকোন মেট গালায় উপস্থিত না থাকলেও, তাদের আসন্ন ছবি ‘কিং’-এর একটি গানের দৃশ্যের শুটিং করতে সমুদ্রসৈকতে গিয়ে তারা অনলাইনে যথেষ্ট আলোড়ন সৃষ্টি করেছেন।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিও ও ছবিতে দেখা যায়, সমুদ্রসৈকতে রোমান্টিক আবহে গান ও নাচের দৃশ্যের শুটিং করছেন শাহরুখ ও দীপিকা। ভাইরাল হওয়া দৃশ্যগুলোতে দুজনকে হালকা ও সাদামাটা রঙের পোশাকে দেখা যায়। সোনালি সূর্যাস্তের মনোমুগ্ধকর পটভূমিতে একে অপরের দিকে হেঁটে আসছেন তারা, এরপর কোরিওগ্রাফির সঙ্গে তাল মিলিয়ে রোমান্টিক নাচে অংশ নিচ্ছেন।

ভিডিওতে আরো দেখা যায়, একটি দৃশ্য নিখুঁতভাবে ধারণ করতে শাহরুখ ও দীপিকাকে দুই-তিনবার একই নাচের স্টেপ করতে হয়েছে। মাঝে মাঝে নাচ থামিয়ে আবার আগের জায়গায় ফিরে গিয়ে নতুন করে শট শুরু করতে দেখা যায় তাদের। পুরো দৃশ্যজুড়ে ছিল সিনেমাটিক আবহ ও রোমান্সের ছোঁয়া, যা ভক্তদের মধ্যে ছবিটি নিয়ে আগ্রহ আরো বাড়িয়ে দিয়েছে।

শুটিংয়ের জন্য সমুদ্রসৈকতের একটি অংশ সাধারণ মানুষের জন্য বন্ধ রাখা হলেও কৌতূহলী দর্শকদের ভিড় ঠেকানো যায়নি।

দূর থেকে শুটিং দেখার জন্য অনেক মানুষ জড়ো হন ও তাদের মধ্য থেকেই কেউ কেউ মোবাইলে ভিডিও ধারণ করে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন। এরপর থেকেই ‘কিং’-এর শুটিং নিয়ে আলোচনা শুরু হয় নেটদুনিয়ায়।

জানা গেছে, ছবির শুটিং শুরু করতে গত সপ্তাহেই দক্ষিণ আফ্রিকায় পৌঁছেছেন শাহরুখ ও দীপিকা। নির্মাতারা ছবির কাজ শুরু করেছেন একটি রোমান্টিক গানের দৃশ্য দিয়েই।

সেট থেকে ফাঁস হওয়া ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে একটি গানের অংশও শোনা যায়। নেটিজেনদের ধারণা, সেটি ব্রিটিশ গায়ক এড শিরান-এর কোনো জনপ্রিয় গানের সুর হতে পারে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এদিকে শুটিং সেট থেকে ছবি ও ভিডিও ফাঁস হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি অনুরোধ জানান, ‘কিং’-এর কোনো ফাঁস হওয়া ছবি বা ভিডিও যেন কেউ শেয়ার না করেন।

তার ভাষায়, পুরো টিম দর্শকদের জন্য সেরা সিনেম্যাটিক অভিজ্ঞতা নিশ্চিত করতে নিরলস পরিশ্রম করছে ও বড় পর্দার চমক আগেভাগে নষ্ট না করাই ভালো।

উল্লেখ্য, ‘কিং’ ২০২৬ সালের সবচেয়ে প্রতীক্ষিত বলিউড চলচ্চিত্রগুলোর একটি হিসেবে ধরা হচ্ছে। শাহরুখ ও দীপিকার জনপ্রিয় জুটি এর আগে ‘ওম শান্তি ওম’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’ ও ‘পাঠান’-এর মতো একাধিক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছে। আগামী ২৪ ডিসেম্বর মুক্তির কথা রয়েছে ছবিটির। একই সময়ে হলিউডের বড় বাজেটের ছবি ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ও ‘ডুন: পার্ট থ্রি’ মুক্তি পাওয়ায় বক্স অফিসে বড় প্রতিযোগিতার আভাস মিলছে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com