ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ২৪ ঘণ্টায় ঢাকায় ৩৫ মিলিমিটার বৃষ্টি, দুপুরের মধ্যে হালকা বর্ষণের পূর্বাভাস Logo আকর্ষণীয় ব্যক্তিদের আলাদা করে তোলে যে অভ্যাস Logo তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর দিল্লি গেলেন ভারতীয় হাইকমিশনার Logo প্রধানমন্ত্রীকে কাশ্মীরি ‘কালো’ শাল : ফ্যাশন নাকি ডিপ্লোম্যাসির চতুর চাল! Logo ফিলিপাইনে ভারী বৃষ্টিপাতে ১৬ জনের প্রাণহানি Logo মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ‘জাতির মূল্যবান বন্ধু’ বললেন তারেক রহমান Logo গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ, আইনি ব্যবস্থার প্রস্তুতি মেসির আইনজীবীদের Logo বাংলাদেশ সফরে আসছেন ভিসার এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট Logo দেশের সব ব্যাংককে সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক Logo ‎দেশের রিজার্ভ আরও বাড়ল

হামে আর একটি শিশুর মৃত্যুও দেখতে চাই না: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশে হামের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। আমরা চাই না হামের কারণে আর একটি শিশুও মৃত্যুবরণ করুক। সরকারকে বলব, আপনারা পর্যাপ্ত চিকিৎসা সেবা বৃদ্ধি করুন।

বৃহস্পতিবার (৭ মে) চট্টগ্রামে এনসিপিতে নতুন সদস্যদের যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, দক্ষিণ এশিয়ায় সংখ্যালঘুদের জন্য সবচেয়ে নিরাপদ রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তোলা হবে। বর্তমান সরকার ও সংশ্লিষ্টরা এমন পরিবেশ নিশ্চিত করতে কাজ করছেন, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিক নিরাপদে বসবাস করতে পারবেন।

প্রতিবেশী ভারতের পশ্চিমবঙ্গের সাম্প্রতিক নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এটি ভারতের অভ্যন্তরীণ বিষয় হলেও সেখানে কয়েক লাখ মুসলমান ও মতুয়া সম্প্রদায়ের মানুষ ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ধরনের পরিস্থিতির প্রভাব বাংলাদেশেও পড়তে পারে বলে মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, পশ্চিমবঙ্গের নির্বাচনের পর বাংলাদেশের দায়িত্ব ও সতর্কতা আরও বেড়েছে। দেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

তিনি আরও বলেন, বাংলাদেশবিরোধী বিভিন্ন গোষ্ঠী দেশে সাম্প্রদায়িক উসকানি ছড়ানোর চেষ্টা করতে পারে। এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার ওপর গুরুত্বারোপ করেন। শেষে নতুন সদস্যদের দলে অন্তর্ভুক্তির মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

Tag :

২৪ ঘণ্টায় ঢাকায় ৩৫ মিলিমিটার বৃষ্টি, দুপুরের মধ্যে হালকা বর্ষণের পূর্বাভাস

হামে আর একটি শিশুর মৃত্যুও দেখতে চাই না: নাহিদ ইসলাম

আপডেট সময় ০৭:৪১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬