শুক্রবার, ০৮ মে ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কমার পর ফের বাড়ল তেলের দাম যুদ্ধ নিয়ে সুর নরম দুই পক্ষের জ্বালানি সংকটে বন্ধ থাকা ইস্টার্ন রিফাইনারি ফের চালু স্থানীয় নির্বাচনে জোট হতে পারে : নাহিদ ইসলাম ঢাকায় আসছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পিসিবি প্রধান মহসিন নাকভি মিরপুরে রাওয়ালপিন্ডির সুখস্মৃতি ফেরানোর লড়াই বাংলাদেশের হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানে প্রধানমন্ত্রীর নির্দেশ হামে আর একটি শিশুর মৃত্যুও দেখতে চাই না: নাহিদ ইসলাম পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে জার্মানির সহযোগিতা কামনা স্বরাষ্ট্রমন্ত্রীর তারেক রহমানকে সিলিংয়ের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়, জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি

বদলির সুযোগ পাচ্ছেন মাদরাসা শিক্ষকরাও, নীতিমালা অনুমোদন

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের পর মাদরাসার শিক্ষকদেরও বদলির পথ খুলেছে। মাদরাসা বোর্ডের অধীন সারা দেশের মাদরাসার এমপিওভুক্ত শিক্ষকদের বদলির নীতিমালা অনুমোদন করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে এ অনুমোদন দেওয়া হয়। শিগগির এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ সূত্র জানায়, শিক্ষকদের কষ্ট লাঘবে বদলি প্রক্রিয়া সহজ করতে একটি নীতিমালা করা হয়েছে। সেটি অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়াও সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম শুরু হবে। মেমিস সফটওয়্যারের কাজ না হলে নতুন সফটওয়্যারের মাধ্যমে কাজ করা হবে।

জানা গেছে, এমপিওভুক্ত শিক্ষকরা এ সফটওয়্যারের আওতায় আসছেন। স্কুল-কলেজের শিক্ষকদের মতো মাদরাসা শিক্ষকরাও বদলি নীতিমালা অনুযায়ী- একজন শিক্ষক তার কর্মজীবনে তিনবার বদলি হতে পারবেন। তবে বদলি হতে নিজ নিজ প্রতিষ্ঠানের কমিটির অনুমোদন লাগবে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com