শুক্রবার, ০৮ মে ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কমার পর ফের বাড়ল তেলের দাম যুদ্ধ নিয়ে সুর নরম দুই পক্ষের জ্বালানি সংকটে বন্ধ থাকা ইস্টার্ন রিফাইনারি ফের চালু স্থানীয় নির্বাচনে জোট হতে পারে : নাহিদ ইসলাম ঢাকায় আসছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পিসিবি প্রধান মহসিন নাকভি মিরপুরে রাওয়ালপিন্ডির সুখস্মৃতি ফেরানোর লড়াই বাংলাদেশের হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানে প্রধানমন্ত্রীর নির্দেশ হামে আর একটি শিশুর মৃত্যুও দেখতে চাই না: নাহিদ ইসলাম পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে জার্মানির সহযোগিতা কামনা স্বরাষ্ট্রমন্ত্রীর তারেক রহমানকে সিলিংয়ের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়, জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি

চট্টগ্রামে ১১০ বোতল ফেনসিডিলসহ আটক ২ মাদক কারবারির যাবজ্জীবন

চট্টগ্রাম প্রতিনিধি:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

চট্টগ্রামে ১১০ বোতল ফেনসিডিলসহ আটক দুই মাদক কারবারিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৭ মে) চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ আফরোজা জেসমিন কলি এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— নোয়াখালীর কবিরহাট থানার খেরির দিঘী গ্রামের সিরাজের ছেলে মো. দেলোয়ার (৪০) এবং কুমিল্লার মনোহরগঞ্জ থানার বাতাচৌ গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে রাজা মিয়া (৪০)।

আদালতের বেঞ্চ সহকারী নাঈম হোসেন জানান, ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাদের প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন।

একই সঙ্গে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে তাদের কারাগারে পাঠানো হয়।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৬ সালের ১৮ এপ্রিল হালিশহর থানা পুলিশ নগরীর নয়াবাজার বিশ্বরোড এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালায়। এ সময় একটি খোলা ট্রাককে থামার সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয়দের সহায়তায় ট্রাকটি আটক করা হয়। ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ১১০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।

এই ঘটনায় তৎকালীন এসআই জমির উদ্দীন বাদী হয়ে হালিশহর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলায় পাঁচজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত বৃহস্পতিবার এই রায় দেন।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com