আজ রবিবার ট্রাস্টের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন স্কিম পরিচালক (যুগ্ম সচিব) মোহাম্মদ আসাদুল হক।
এর ফলে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের একাদশ ও আলিম প্রথম বর্ষ এবং ২০২৫ শিক্ষাবর্ষের ষষ্ঠ, নবম (বিশেষ ক্ষেত্রে) ও সমমান শ্রেণির শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য এইচএসপি-এমআইএস সফটওয়্যারে ১৫ মে পর্যন্ত এন্ট্রি ও পাঠানো যাবে। পূর্বে এই সময়সীমা শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক ৩০ এপ্রিল এবং উপজেলা পর্যায়ে ৭ মে পর্যন্ত নির্ধারিত ছিল।
এসব বিষয়ে কোনো জটিলতা তৈরি হলে সাহায্যের জন্য অফিস চলাকালীন সময়ে (সকাল ৯টা থেকে বিকাল ৫টা) ০১৩১৬৬৫৮২৩০ ও ০১৩১৬৬৫৮৫২৯ নম্বরে ফোন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করার জন্যও বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএম
























