বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী ‘সবাই তোমাকে ঘৃণা করে’— নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, কড়া পাহারায় বিজিবি স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা তিস্তার পানি বিপৎসীমার ওপরে, খুলে দেওয়া হয়েছে সব জলকপাট দেশের বাজারে কমল সোনার দাম

গানে অশ্লীলতার অভিযোগে নোরা ফাতেহিকে ডাকল মহিলা কমিশন

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে
‘সারকে চুনার’ গানটিকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের জেরে এবার অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহিকে তলব করেছে ভারতের জাতীয় মহিলা কমিশন (এনসিডব্লিউ)। গানের দৃশ্যে ‘অশ্লীলতা’ ও ‘অশালীন’ আচরণের অভিযোগে তাকে ৭ মে (বৃহস্পতিবার) সকাল ১১টা ৩০ মিনিটে কমিশনের সামনে হাজির হতে বলা হয়েছে।

গত মার্চ মাসে ‘সারকে চুনার তেরি সারকে’ গানটির বিষয়বস্তু নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। অভিযোগ ওঠে যে, গানটিতে অত্যন্ত আপত্তিকর ও যৌন ইঙ্গিতপূর্ণ দৃশ্য ব্যবহার করা হয়েছে।

বিষয়টি নজরে আসার পর মহিলা কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে নোরা ফাতেহি ছাড়াও অভিনেতা সঞ্জয় দত্ত, প্রযোজক ও পরিচালকের বিরুদ্ধে সমন জারি করে।জাতীয় মহিলা কমিশনের মতে, গানটি ভারতীয় ন্যায় সংহিতা, তথ্যপ্রযুক্তি আইন এবং শিশুদের সুরক্ষায় তৈরি ‘পকসো’ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘন করেছে। কমিশনের দাবি, গানটির কথা ও দৃশ্যগুলো সমাজের জন্য আপত্তিকর এবং নিয়মবহির্ভূত।

এই গানটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছিল।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে এবং জনরোষের মুখে ভারতের কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে ‘সারকে চুনারি’ গানটি নিষিদ্ধ ঘোষণা করেছে। এখন এই ঘটনার পূর্ণাঙ্গ শুনানির জন্য নোরা ফাতেহিকে সশরীরে হাজির হয়ে নিজের পক্ষ ব্যাখ্যা করার নির্দেশ দেওয়া হয়েছে।সূত্র : এনডিটিভি

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com