বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী ‘সবাই তোমাকে ঘৃণা করে’— নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, কড়া পাহারায় বিজিবি স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা তিস্তার পানি বিপৎসীমার ওপরে, খুলে দেওয়া হয়েছে সব জলকপাট দেশের বাজারে কমল সোনার দাম

ছেলে-মেয়েকে নিয়ে ফুরফুরে মেজাজে পরীমণি

বাংলা৭১নিউজ ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

ঢালিউডের গ্ল্যামার গার্ল এবং জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। পর্দায় নানামুখী চরিত্রে দর্শকদের মুগ্ধ করলেও, বাস্তব জীবনে তিনি একজন  মা। শুটিংয়ের ব্যস্ত শিডিউল, কাজের চাপ সবকিছুর মাঝেও তার কাছে সবার আগে অগ্রাধিকার পায় তার দুই সন্তান। নিজের ছেলে শাহীম মুহাম্মদ পূণ্য এবং দত্তক নেওয়া কন্যা সাফিয়া সুলতানা প্রিয়মকে নিয়েই এখন তার রঙিন সংসার। 

অভিনেতা শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর দুই সন্তান নিয়েই সময় কাটছে পরীর। কোনো অভিযোগ বা আফসোস নয়, বরং মাতৃত্বের এই দায়িত্ব তিনি দারুণ উপভোগ করছেন। পরীমণি অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয়। নিজের দৈনন্দিন জীবনের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করতে ভালোবাসেন। 

বিশেষ করে সন্তানদের সঙ্গে কাটানো সোনালী মুহূর্তগুলো তিনি প্রায়শই পোস্ট করেন। এবার ছেলে-মেয়েকে নিয়ে একেবারে ফুরফুরে মেজাজে ক্যামেরায় ধরা দিয়েছেন এই নায়িকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা কিছু ছবিতে দেখা যাচ্ছে, দুই সন্তানের সঙ্গে এক আনন্দঘন সময় পার করছেন তিনি।

শেয়ার করা ছবিতে দেখা যায়, পরীমণি খোলা আকাশের নিচে ছেলে-মেয়েকে নিয়ে খাবার খাচ্ছেন। অন্য ছবিতে দেখা যাচ্ছে, পূণ্যকে চামচ দিয়ে খাওয়ানোর চেষ্টা করছেন এবং মেয়ে প্রিয়ম পাশেই বসে আছে।

মাতৃত্বের এই নতুন অধ্যায়ে পরীমণি যে কেবল তার দায়িত্ব পালন করছেন না, বরং প্রতিটা মুহূর্ত উদযাপিত করছেন। ভক্তরা তার এই ফুরফুরে মেজাজ এবং সন্তানদের প্রতি ভালোবাসা দেখে মুগ্ধ হয়েছেন। একজন নেটিজেন কমেন্ট বক্সে লিখেছেন, ‘আপনাদের ফ্যামিলির ফটো অনেক সুন্দর হয়েছে।’ আরেকজন লিখেছেন, ‘বাবুগুলো অনেক কিউট।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com