ঢাকা ০৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আগামী সপ্তাহে মেজর সিনহা, বিশ্বজিৎ ও আবরার হত্যা মামলার আপিল শুনানি শুরু Logo এমবাপ্পেকে বর্ণবাদী গালি দেওয়ায় সমর্থকের ১১ মাসের কারাদণ্ড, হারালেন সরকারি চাকরির যোগ্যতা Logo পররাষ্ট্রসচিবের সঙ্গে এস্তোনিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ Logo ভারতের সঙ্গে সব নদীর পানির ন্যায্য হিস্যায় জাতিসংঘের অধীনে চুক্তির দাবি Logo ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরা Logo মোস্তাফিজকে ছেড়ে দিল কেকেআর Logo হাসিনা, জয়, পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন Logo আইনজীবীকে যুবদল নেতা নয়নের হামলা, স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীর বিবৃতি দাবি Logo সাঈদ খোকনকে আদালতে নেওয়ার খবরে ঝাড়ু হাতে ছাত্রদলের অবস্থান Logo দ্বিপক্ষীয় সফরে শ্রীলঙ্কায় গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

তরুণদের দেশ-বিদেশে কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার: মাহদী আমিন

দেশের জনসংখ্যার একটি বড় অংশ তরুণ। তাদের অগ্রাধিকার দিয়ে দেশ-বিদেশে কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। এছাড়াও ভবিষ্যৎ প্রজন্মকে কর্মদক্ষ করে তুলতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

সোমবার (৪ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
মাহদী আমিন বলেন, সরকারের নীতি বাস্তবায়নে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। গত দুই মাসে ঘোষিত ম্যানিফেস্টোর বিভিন্ন দিক ইতোমধ্যে বাস্তবায়ন শুরু হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ উদ্যোগের মাধ্যমে এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য রয়েছে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।
এ ছাড়া বন্ধ কারখানা পুনরায় চালু, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং অদক্ষ শ্রমশক্তিকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

আগামী সপ্তাহে মেজর সিনহা, বিশ্বজিৎ ও আবরার হত্যা মামলার আপিল শুনানি শুরু

তরুণদের দেশ-বিদেশে কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার: মাহদী আমিন

আপডেট সময় ০৯:৫৩:৩০ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬