বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত এভারকেয়ারে নজরুল ইসলাম খান, ভিড় না করার অনুরোধ চিকিৎসকদের টেক্সটাইল, গবেষণা ও কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার : শিক্ষামন্ত্রী নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন সরকার জনগণের প্রতি খুবই আন্তরিক : হুমায়ুন কবির

সেই শিশুর জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলা৭১নিউজ ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

‘যশোরে বাস থেকে নেমে দাঁড়িয়ে থাকা নিলিমা ও তার শিশু সন্তানকে ডেকে নিলেন প্রধানমন্ত্রী’– এমন এক সুন্দর দৃশ্য দেখেছিল সারা বাংলাদেশ।

সোমবার (২৭ এপ্রিল) বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে গিয়েছিলেন। তাকে বহনকারী ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান সংবলিত বাসটি-সহ গাড়িবহর যখন যশোরের ইনস্টিটিউটের সামনের রাস্তা পার হচ্ছিল তখন একজন মা (নিলিমা) নিজের কোলের শিশু সন্তানসহ প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে ফুল হাতে দাঁড়িয়ে ছিল।

তাৎক্ষণিক প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয় এবং তিনি গাড়ি থামিয়ে বাচ্চাটিকে দেখতে নেমে আসেন। এই দৃশ্য নিলিমার ফেসবুক পেজসহ বিভিন্ন গণমাধ্যমে ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারিত হয়।

এরপর সেই নিলিমা ও শিশু সন্তানের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান উপহার পাঠানোর নির্দেশ দেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে।

বৃহস্পতিবার দুপুরে (৩০ এপ্রিল) ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেই নিলিমার বাসায় যান এবং প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দেন। 

এ সময় উপস্থিত ছিলেন, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটনসহ যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com