বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জ্বালানি খাতে সহায়তা বাড়াচ্ছে জাপান, নৌবাহিনী পাচ্ছে ৫ প্যাট্রোল বোট রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ রাত পোহালেই এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩ রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত

নির্বাচন কবে—বিএনপির কাছে জানতে চেয়েছে রাশিয়া: আমীর খসরু

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় রবিবার, ৪ মে, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

বাংলাদেশে কবে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, তা জানতে চেয়েছে রাশিয়া। বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এমনটাই জানতে চেয়েছেন ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিভিচ খোজিন। রোববার (৪ মে) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ হয়।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

ঘণ্টাব্যাপী এ বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমীর খসরু বলেন, দুই দেশের মধ্যে যে সম্পর্ক সেটাকে কীভাবে এগিয়ে নেওয়া যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। তাদের (রাশিয়ার) বাংলাদেশে বিশেষ করে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে আগ্রহ রয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে তারা (রাশিয়ার) বলেছেন, কত তাড়াতাড়ি নির্বাচন হতে যাচ্ছে, সে সম্পর্কে তারা জানতে চেয়েছেন।

আলোচনায় রাশিয়া-বাংলাদেশের জ্বালানি খাতেও সহযোগিতার বিষয় উঠে এসেছে জানিয়ে আমীর খসরু বলেন, রাশিয়া একটি এনার্জি রিচ কান্ট্রি। এ খাতে দুই দেশের মধ্যে কী ধরনের সহযোগিতা হতে পারে, তা নিয়ে কথা হয়েছে।

রাশিয়ার সাংস্কৃতিক ঐতিহ্যের দিকটি উল্লেখ করে তিনি বলেন, কালচারালি রাশিয়া অনেক সমৃদ্ধ। বাংলাদেশের সঙ্গে সেই সম্পর্ক কীভাবে আরও জোরদার করা যায়, তা-ও আলোচনায় এসেছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com