ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অনলাইন জুয়ার প্রতিবাদ করে হামলার শিকার সেই কলেজ শিক্ষকের মৃত্যু Logo কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থকদের হামলায় দাঁত হারালেন বিএনপি নেতা Logo অর্থনীতি ঘুরে দাঁড়াতে বিনিয়োগের কোনো বিকল্প নেই : অর্থমন্ত্রী Logo বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন : ভূমিমন্ত্রী Logo বিপ্লবী ছাত্রনেতা থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী Logo ইউরোপের দাবানলে বেরিয়ে আসছে দুই বিশ্বযুদ্ধের লুকানো বিপদ Logo বেতন ছাড়াও যেসব সুবিধা পাবেন রাষ্ট্রপতি Logo খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার বাদী কাশেম মারা গেছেন Logo বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীর করতে প্রস্তুত ইরান Logo জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা

চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন

চট্টগ্রাম নগরীর মাঝিরঘাট বাংলাবাজার এলাকার এসআরবি স্টেশনে পরিত্যক্ত একটি ট্রেনের দুই বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেল ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের দুইটি প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বন্দর ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মোনায়েম বিল্লাহ বলেন, খালি ওই বগিগুলোর ভেতরে আগুন লাগে। বগিগুলোর ভেতরে তেমন আসবাব ছিল না। আগুনে দুটি বগির আংশিক পুড়ে গেছে। আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে বলা যাবে। পরিত্যক্ত বগিগুলোতে মাদকসেবীরা আড্ডা দিত বলে স্থানীয়রা তাদের বলেছেন। 

তিনি আরও বলেন, আগুনে হতাহতের ঘটনা নেই এবং ক্ষয়ক্ষতি তদন্তের পর জানা যাবে।

রেলওয়ে চট্টগ্রাম বিভাগীয় মহাব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বলেন, ব্যবহার উপযোগী না হওয়ায় বগিগুলো বাংলাবাজার রেললাইনে রাখা ছিল। আগুনে দুটি বগি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

বাংলা৭১নিউজ/এবি

Tag :

অনলাইন জুয়ার প্রতিবাদ করে হামলার শিকার সেই কলেজ শিক্ষকের মৃত্যু

চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন

আপডেট সময় ১০:৩৩:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬