ঢাকা ০৬:০২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শেখ হাসিনা পালিয়ে যাওয়া সন্ত্রাসী: নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo মির্জা ফখরুলকে অভিনন্দন পেজেশকিয়ানের, সম্পর্ক গভীর করতে আশাবাদ Logo মূল্যবোধ ও পেশাদারিকে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে : আনসার-ভিডিপি মহাপরিচালক Logo প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী Logo জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য Logo সন্ত্রাস নির্মূলে পুলিশকে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী Logo সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ Logo জ্বালানি সংকটে ব্যবসা ও শিল্পপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হচ্ছে : অর্থমন্ত্রী Logo প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী Logo সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দাদিকে হত্যা করে লুটের অভিযোগে নাতিসহ গ্রেফতার ৩

দিনাজপুরের ঘোড়াঘাটে বৃদ্ধা ওয়ালেদা খাতুন (৭৫) বেওয়াকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা ও লুটপাটের ঘটনায় নিহতের নাতিসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

এরা হলেন— নিহতের নাতি মো. ফজলে রাব্বি (২৯), মসফিকুর রহমান রাজ (৩৪) এবং নাজমুল হুদা শান্ত (২৬)। তাদের কাছ থেকে লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দিনাজপুর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেন এ তথ্য জানান।

পুলিশ জানায়, গত ২১ এপ্রিল বিকেলে ঘোড়াঘাট উপজেলার পালশা ইউনিয়নের পূর্ব পালশা গ্রামে নিজ বাড়িতে একা থাকা ওয়ালেদা খাতুনকে হত্যা করে দুর্বৃত্তরা স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে। তদন্তে বেরিয়ে আসে, অনলাইন জুয়ায় আসক্ত হয়ে ঋণে জর্জরিত হয়ে পড়া তিন আসামি পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটায়। নিহতের নাতি ফজলে রাব্বি দাদির বাড়িতে স্বর্ণালঙ্কার ও টাকা থাকার তথ্য দিলে তারা বাড়িতে ঢুকে বৃদ্ধাকে বেঁধে শ্বাসরোধে হত্যা করে।

ঘটনার পর দিনভর অভিযান চালিয়ে সোমবার (২৭ এপ্রিল) ঢাকার আশুলিয়ার গকুর নগর এলাকা থেকে ফজলে রাব্বি ও মসফিকুর রহমান রাজকে গ্রেফতার করা হয়। একই দিনে ঘোড়াঘাট উপজেলার দেওগ্রাম এলাকা থেকে নাজমুল হুদা শান্তকে আটক করা হয়।

এ ঘটনায় নিহতের ছেলে জাহাঙ্গীর আলম বাদী হয়ে ঘোড়াঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে গোয়েন্দা, সাইবার ইউনিটসহ একাধিক টিম কাজ করে।

স্থানীয়রা জানান, ওয়ালেদা খাতুন ছোট মেয়ে রহিমা বেগমকে নিয়ে বাড়িতে বসবাস করতেন। ঘটনার সময় রহিমা বেগম বাড়ির বাইরে ছিলেন। পরে বাড়িতে ফিরে তিনি মায়ের হাত-পা বাঁধা ও মুখে স্কচটেপ লাগানো অবস্থায় মরদেহ দেখতে পান।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :

শেখ হাসিনা পালিয়ে যাওয়া সন্ত্রাসী: নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দাদিকে হত্যা করে লুটের অভিযোগে নাতিসহ গ্রেফতার ৩

আপডেট সময় ০৬:২৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬