মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের বিমানবন্দরগুলোতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী ভারতীয় ভিসা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী জলবায়ু সংকট মোকাবিলা অনিবার্য ও জরুরি: তথ্যমন্ত্রী ফ্যাসিবাদী শাসনের অবসানের পর গণতন্ত্রের পথে হাঁটছে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভুটানের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের প্রস্তাব ট্রাম্পের গ্রহণ না করার ইঙ্গিত: সিএনএন প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

পরীক্ষায় প্রক্সি দেওয়ায় তরুণের এক বছরের কারাদণ্ড, পরীক্ষার্থী বহিষ্কৃত

বরিশাল প্রতিনিধি:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

বরিশালের উজিরপুরে এসএসসির ইংরেজী দ্বিতীয় পত্রের পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক তরুণকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়াও একশ টাকা জরিমানা করা হয়েছে। বহিস্কার করা হয়েছে প্রকৃত পরীক্ষার্থীকে। মঙ্গলবার উজিরপুর উপজেলার ধামুরা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটেছে। কারাদণ্ড দিয়েছেন উজিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মন্ডল। 

দণ্ডিত মো. তাফসির ইসলাম (১৯) উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড এলাকার লিয়াকত সিকদারের ছেলে। বহিষ্কৃত পরীক্ষার্থী উপজেলার হস্তিশুন্ড এইচএম ইনষ্টিটিউশনের শিক্ষার্থী মো. সাকিবুল ইসলাম। 

ধামুরা মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব এইচএম জাকির হোসেন বলেন, ইংরেজী দ্বিতীয় পত্রের পরীক্ষায় একটি কক্ষে প্রকৃত পরীক্ষার্থী মো. সাকিবুল ইসলামের পরিবর্তে তাফসির ইসলাম অংশ নেয়। কক্ষ পরিদর্শক খাতা দেখার সময় সন্দেহ করে।

পাশের শিক্ষার্থীরাও তাকে পরীক্ষার্থী নয় বলে জানিয়েছে। তখন শিক্ষার্থীকে আটক করে পুলিশে দেয়া হয়। তারা যাচাই-বাছাই করে নিশ্চিত হয়ে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। আদালত তাকে এক বছরের কারাদণ্ড ও একশ টাকা জরিমানা করেছে। 

তিনি আরো জানান, এ ঘটনা বরিশাল শিক্ষা বোর্ডকে অবহিত করা হয়। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের নির্দেশে প্রকৃত পরীক্ষার্থী সাকিবুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে। 
উজিরপুর মডেল থানার ওসি মো. রকিবুল ইসলাম বলেন, সাজা পরোয়ানায় তাফসির ইসলামকে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com