ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অনলাইন জুয়ার প্রতিবাদ করে হামলার শিকার সেই কলেজ শিক্ষকের মৃত্যু Logo কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থকদের হামলায় দাঁত হারালেন বিএনপি নেতা Logo অর্থনীতি ঘুরে দাঁড়াতে বিনিয়োগের কোনো বিকল্প নেই : অর্থমন্ত্রী Logo বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন : ভূমিমন্ত্রী Logo বিপ্লবী ছাত্রনেতা থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী Logo ইউরোপের দাবানলে বেরিয়ে আসছে দুই বিশ্বযুদ্ধের লুকানো বিপদ Logo বেতন ছাড়াও যেসব সুবিধা পাবেন রাষ্ট্রপতি Logo খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার বাদী কাশেম মারা গেছেন Logo বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীর করতে প্রস্তুত ইরান Logo জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় তিন বৌদ্ধ সন্ন্যাসী নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় তিন বৌদ্ধ সন্ন্যাসী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। খবর পেয়ে লোহাগাড়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে। তাদের নাম পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার ফিরোজ খান বলেন, ‘আমরা সকাল ৯টার দিকে ঘটনাস্থলে এসে তিনজনের মরদেহ উদ্ধার করি। এখানে শুধু দুর্ঘটনাকবলিত একটি মাইক্রোবাস আছে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে পদুয়াসহ দূরের হাসপাতালে নিয়ে গেছে।

গাড়িটি সম্ভবত কক্সবাজার থেকে খাগড়াছড়ি যাচ্ছিল। দুর্ঘটনায় গাড়িটি দুমড়েমুচড়ে গেছে। ঘটনাস্থল থেকে আমরা তিনজনের মরদেহ উদ্ধার করে দোহাজারি হাইওয়ে থানার টিমকে বুঝিয়ে দিয়েছি। নিহতরা সবাই বুড্ডিস্ট। তিনজনই গেরুয়া কাপড় পরিহিত। তাদের নাম পরিচয় জানা যায়নি।’

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে চট্টগ্রামগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা দেয়। পরে মাইক্রোটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে মাইক্রোতে থাকা তিনজন ঘটনাস্থলে নিহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।

দোহাজারি হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন বলেন, ‘গাড়িটি কীভাবে দুর্ঘটনায় পড়েছে সেটি নিশ্চিত হওয়া যায়নি। আহত কেউ গাড়িতে ছিলেন না। আমরা তিনজনের মরদেহ উদ্ধার করেছি। এরা সবাই সন্ন্যাসী।’

২০২৫ সালের ২ এপ্রিল জাঙ্গালিয়ার একই স্থানে একই পরিবারের ৮ সদস্য নিহত হয়েছিলেন।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :

অনলাইন জুয়ার প্রতিবাদ করে হামলার শিকার সেই কলেজ শিক্ষকের মৃত্যু

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় তিন বৌদ্ধ সন্ন্যাসী নিহত

আপডেট সময় ১২:২৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬