সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
৪০ কোটি হাতকে দেশ গড়ায় নামতে হবে: প্রধানমন্ত্রী বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় পাশে থাকার অঙ্গীকার যুক্তরাজ্যের প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের বাংলাদেশ কৃষিখাতকে রপ্তানিমুখী করতে চায় : কৃষিমন্ত্রী জলাবদ্ধতা ও ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের পরিকল্পনা জানালেন মির্জা ফখরুল কোনো ছাড় নয়, মাদক নির্মূলে বড় পদক্ষেপের বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর এবার নারীদের ‘এলপিজি কার্ড’ দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বাড়াতে হবে: বাণিজ্যমন্ত্রী দু’দেশের বন্ধুত্বকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই শার্শায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

স্বামীর বোনকে ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি, বিবাহবিচ্ছেদ; অতঃপর…

বাংলা৭১নিউজ ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের গ্বালিয়রে। সেখানকার আদালতে বিবাহবিচ্ছেদের এই ব্যতিক্রমী ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্বামীর নিজের বোনকেই ‘দ্বিতীয় স্ত্রী’ হিসেবে উপস্থাপন করে স্থানীয় আদালত থেকে একতরফা ডিভোর্স আদায় করেন এক নারী।

ঘটনাটি এখন গড়িয়েছে মধ্যপ্রদেশ হাইকোর্টের গ্বালিয়র বেঞ্চে, যেখানে স্বামী এই বিচ্ছেদ আদেশ চ্যালেঞ্জ করেছেন। তার অভিযোগ-স্ত্রী বিভ্রান্তিকর তথ্য ও ভুয়া উপস্থাপনার মাধ্যমে আদালতকে ভুল পথে পরিচালিত করেছেন। 

মামলার বিবরণ অনুযায়ী, ১৯৯৮ সালে গ্বালিয়রের এক নারীর সঙ্গে বিপণন প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তির বিয়ে হয়। কাজের সূত্রে স্বামী প্রায়ই বাড়ির বাইরে থাকতেন, যা ধীরে ধীরে দাম্পত্য কলহের জন্ম দেয়।

২০১৫ সাল থেকে তারা আলাদা থাকতে শুরু করেন।স্ত্রী যেকোনও মূল্যে বিচ্ছেদ চাইছিলেন, কিন্তু স্বামী তাতে রাজি ছিলেন না। অবশেষে ২০২১ সালে তিনি পারিবারিক আদালতে ডিভোর্সের আবেদন করেন এবং অভিযোগ করেন, তার স্বামী দ্বিতীয় বিয়ে করেছেন।

প্রমাণ হিসেবে ওই নারী একটি পারিবারিক গ্রুপ ছবি আদালতে জমা দেন, যেখানে তার স্বামীর পাশে দাঁড়ানো এক নারীকে ‘দ্বিতীয় স্ত্রী’ হিসেবে চিহ্নিত করেন। আদালত সেই ছবিকেই প্রমাণ হিসেবে গ্রহণ করেন এবং স্বামীর উপস্থিতি ছাড়াই একতরফাভাবে এ বিচ্ছেদের রায় দেন।

চলতি বছরের এপ্রিলের প্রথম সপ্তাহে স্বামী এই রায়ের বিষয়টি জানতে পারেন। আদালতের নথি পর্যালোচনা করে তিনি বিস্মিত হন, কারণ ছবিতে যাকে ‘দ্বিতীয় স্ত্রী’ বলা হয়েছে, তিনি আসলে তার আপন বোন।

সরকারি আইনজীবী ধর্মেন্দ্র শর্মা জানিয়েছেন, স্বামী এখন হাইকোর্টে আবেদন করে বলেছেন-তার স্ত্রী ইচ্ছাকৃতভাবে আদালতকে বিভ্রান্ত করেছেন এবং মিথ্যা তথ্য দিয়ে বিচ্ছেদের রায় আদায় করেছেন। বর্তমানে হাইকোর্টে মামলাটি শুনানি চলছে। স্বামীর দাবি, বিভ্রান্তিকর ও ভুল তথ্যের ভিত্তিতে দেওয়া ওই ডিভোর্স আদেশ বাতিল করা হোক।সূত্র: এনডিটিভি

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com