বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী ‘সবাই তোমাকে ঘৃণা করে’— নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, কড়া পাহারায় বিজিবি স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা তিস্তার পানি বিপৎসীমার ওপরে, খুলে দেওয়া হয়েছে সব জলকপাট দেশের বাজারে কমল সোনার দাম

১২ মে শুরু হচ্ছে ৭৯তম কান চলচ্চিত্র উৎসব

বাংলা৭১নিউজ,ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসবের ৭৯তম আসর শুরু হচ্ছে আগামী ১২ মে। জমকালো এই আয়োজন চলবে ২৩ মে পর্যন্ত।

ফ্রান্সের প্যারিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এবারের আনুষ্ঠানিক লাইনআপ ঘোষণা করা হয়েছে। এবারের আসরে মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা পেয়েছেন ২১ জন নির্মাতা।

সর্বোচ্চ সম্মাননা পাম দ্যর জয়ের দৌড়ে রয়েছেন বিশ্বখ্যাত নির্মাতারা। তাদের মধ্যে আছেন আসগর ফারহাদি, পেদ্রো আলমোদোভার, হিরোকাজু কোরে-এডা এবং পাওয়েল পাওলিকোভস্কি।

এবারের আসরে আন্তর্জাতিক ও স্বাধীন ধারার সিনেমাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। একমাত্র মার্কিন নির্মাতা হিসেবে অংশ নিচ্ছেন ইরা স্যাক্স। তার সিনেমা দ্য ম্যান আই লাভ ইতোমধ্যেই আলোচনায় রয়েছে।

প্রতিযোগিতার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ফিয়র্ড, ফাদারল্যান্ড, প্যারালাল টেলস এবং অল অব আ সাডেন। এছাড়া হিরোকাজু কোরে-এডার শিপ ইন দ্য বক্সও রয়েছে আলোচনায়।

উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে ফরাসি নির্মাতা পিয়ের সালভাদোরির রোমান্টিক সিনেমা দ্য ইলেকট্রিক কিস। বিশেষ প্রদর্শনীতে থাকছে জন ট্রাভোল্টা পরিচালিত প্রথম সিনেমা।

এবারের জুরি বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করবেন পার্ক চ্যান-উক। এছাড়া আজীবন অবদানের জন্য সম্মানসূচক পাম দ্যর পাচ্ছেন পিটার জ্যাকসন এবং বারব্রা স্ট্রাইস্যান্ড।

২৩ মে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে চলচ্চিত্রপ্রেমীদের বহুল প্রতীক্ষিত এই আয়োজন।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com